চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভাং গাছ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
রোববার (৩ মে) দুপুর ১২টার দিকে জেলা সদরের পৌর এলাকার কাঠাল বাগিচা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএনসি চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের তত্ত্বাবধানে এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আজমাইন মাহতাবের নেতৃত্বে মাদকবিরোধী টাস্কফোর্স এ অভিযান চালায়।
অভিযানে প্রায় ৪ থেকে ৫ ফুট উচ্চতার মোট ৫,২৬০টি ভাং গাছ উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত গাছগুলো ধ্বংস করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ডিএনসির পরিদর্শক রফিকুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। অভিযানে পুলিশের একটি দলও সহায়তা করে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬