রোববার, ১৫ নভেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সর্বশেষ

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ

 টুঙ্গিপাড়া উপজেলায় বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার নিলফা ও বর্ণি বাজারে পৃথকভাবে এসব ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের দিকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে এলাকায় মিছিল বের করেন। মিছিল চলাকালে একপর্যায়ে নিলফা বাজারে অবস্থিত বিএনপির কার্যালয়ে হামলা চালানো হয়। এ সময় কার্যালয়ের বিভিন্ন অংশ ভাঙচুরের পর সেখানে আগুন দেওয়া হয়।

অন্যদিকে, একই উপজেলার বর্ণি বাজারে যুবদলের এক নেতার ব্যক্তিগত কার্যালয়েও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

পরপর দুটি স্থানে হামলার ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাতের এ ঘটনায় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান জানান, টুঙ্গিপাড়ায় দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

চেকপোস্ট

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত