রোববার, ০৭ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ভ্রাম্যমাণ আদালতে দুইজনকে কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন গ্রেপ্তার, উদ্ধার মাদক

ছবি : চেকপোস্ট

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা এলাকায় মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল ও বিভিন্ন মামলার আসামি গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। অভিযানে মোট ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং উদ্ধার করা হয়েছে ইয়াবা, গাঁজা ও চোলাই মদ।

শুক্রবার (৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত পর্যন্ত জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস.এম. ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাত, সদর মডেল থানার ওসি মো. একরামুল হোসাইনসহ পুলিশের বিভিন্ন ইউনিট অংশ নেয়।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে ৬ জন মাদক ব্যবসায়ী, ১০ জন মাদকসেবী, ১ জন সিআর সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি, ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামি এবং ১ জন নিয়মিত মামলার আসামিসহ মোট ২১ জনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে পৃথকভাবে ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে একজনকে ২১ দিন এবং অন্যজনকে ৩০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

এছাড়া অভিযানে ৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ গ্রাম গাঁজা এবং ২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

#বাংলাদেশ_পুলিশ_ #মাদকবিরোধী_অভিযান #চাঁপাইনবাবগঞ্জ #গ্রেপ্তার #ইয়াবা_গাঁজা

চেকপোস্ট

রোববার, ০৭ জুন ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন গ্রেপ্তার, উদ্ধার মাদক

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা এলাকায় মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল ও বিভিন্ন মামলার আসামি গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। অভিযানে মোট ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং উদ্ধার করা হয়েছে ইয়াবা, গাঁজা ও চোলাই মদ।

শুক্রবার (৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত পর্যন্ত জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস.এম. ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাত, সদর মডেল থানার ওসি মো. একরামুল হোসাইনসহ পুলিশের বিভিন্ন ইউনিট অংশ নেয়।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে ৬ জন মাদক ব্যবসায়ী, ১০ জন মাদকসেবী, ১ জন সিআর সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি, ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামি এবং ১ জন নিয়মিত মামলার আসামিসহ মোট ২১ জনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে পৃথকভাবে ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে একজনকে ২১ দিন এবং অন্যজনকে ৩০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

এছাড়া অভিযানে ৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ গ্রাম গাঁজা এবং ২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত