ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদীতে ইলিশ রক্ষায় অভিযান শেষে ফেরার পথে মৎস্য বিভাগের কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোররাতে উপজেলার কুমারখালী-জাঙ্গালিয়া-সংলগ্ন নদী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে জেলা মৎস্য কর্মকর্তাসহ সাতজন আহত হয়েছেন। আহতরা ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হকের নেতৃত্বে মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে একটি স্পিডবোট ও একটি ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে সুগন্ধা নদীতে অভিযান শুরু হয়। নলছিটি অংশে অভিযান শেষে ফেরার পথে কুমারখালীর জাঙ্গালিয়া-সংলগ্ন এলাকায় পৌঁছালে ১২টি ইঞ্জিনচালিত নৌকায় আসা একদল ব্যক্তি তাঁদের গতিরোধ করেন বলে জানা গেছে।
অভিযোগ অনুযায়ী, ওই ব্যক্তিরা রামদা ও লাঠিসোঁটা নিয়ে মৎস্য বিভাগের দলের ওপর হামলা চালান। এ সময় জ্যেষ্ঠ সহকারী পরিচালক প্রণব কুমার বিশ্বাস স্পিডবোট থেকে পড়ে আহত হন।
হামলায় আহত অন্যরা হলেন তিন আনসার ও ভিডিপি সদস্য হাবিলদার আবদুর রহিম, সিপাহি সাকিব হাসান ও সিপাহি সেলিম মিয়া; মাঝি মো. রেজাউল করিম; চালক মো. মোস্তফা সিকদার এবং অফিস সহায়ক মো. রমজান আলী খলিফা।
জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক বলেন, ইলিশ রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমাদের একটি দল সুগন্ধা নদীতে অভিযান পরিচালনা করে ফিরছিল। এ সময় আমাদের দলের ওপর হামলা চালানো হয়। এতে মৎস্য বিভাগের সাতজন আহত হয়েছেন।
তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা চালক ও মাঝিকে লক্ষ্য করে মারধর করেন এবং রামদা দেখিয়ে ভবিষ্যতে অভিযানে অংশ না নেওয়ার হুমকি দেন। এ সময় মাঝিদের কান ধরে ওঠবসও করানো হয়, যাতে তাঁরা ভবিষ্যতে অভিযানে সহযোগিতা না করেন।
সুগন্ধা নদীতে ইলিশ রক্ষায় দায়িত্ব পালনরত মৎস্য বিভাগের দলের ওপর এ হামলার ঘটনায় সংশ্লিষ্টদের নিরাপত্তা এবং নিয়মিত অভিযান পরিচালনা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬