শনিবার, ০৯ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

ঈদযাত্রায় ট্রেনে হাবিব এমপির আকস্মিক সফর

ছবি: চেকপোস্ট

যাত্রীসেবার মান উন্নয়ন এবং আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রেলযাত্রাকে আরও নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে আজ রাতে ট্রেনযোগে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, ঢাকা-৯ আসনের সংসদ সদস্য জনাব হাবিবুর রশিদ হাবিব এমপি।

যাত্রাপথে তিনি সাধারণ যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলেন। এ সময় যাত্রীরা টিকিট ব্যবস্থা, সেবার মান, ট্রেনের পরিচ্ছন্নতা এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। প্রতিমন্ত্রী মনোযোগ সহকারে সেসব শোনেন এবং প্রয়োজনীয় খোঁজখবর নেন।

তিনি ঈদযাত্রাকে আরও জনবান্ধব ও নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট রেল কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন। যাত্রীসেবার মান উন্নয়ন, নিরাপত্তা জোরদার এবং সময়ানুবর্তিতা নিশ্চিত করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

প্রতিমন্ত্রী বলেন, “জনগণের নিরাপদ ও আরামদায়ক যাত্রাই আমাদের অঙ্গীকার।”

#ঈদযাত্রা #রেলসেবা #হাবিবএমপি

চেকপোস্ট

শনিবার, ০৯ মে ২০২৬

ঈদযাত্রায় ট্রেনে হাবিব এমপির আকস্মিক সফর

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

যাত্রীসেবার মান উন্নয়ন এবং আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রেলযাত্রাকে আরও নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে আজ রাতে ট্রেনযোগে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, ঢাকা-৯ আসনের সংসদ সদস্য জনাব হাবিবুর রশিদ হাবিব এমপি।

যাত্রাপথে তিনি সাধারণ যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলেন। এ সময় যাত্রীরা টিকিট ব্যবস্থা, সেবার মান, ট্রেনের পরিচ্ছন্নতা এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। প্রতিমন্ত্রী মনোযোগ সহকারে সেসব শোনেন এবং প্রয়োজনীয় খোঁজখবর নেন।

তিনি ঈদযাত্রাকে আরও জনবান্ধব ও নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট রেল কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন। যাত্রীসেবার মান উন্নয়ন, নিরাপত্তা জোরদার এবং সময়ানুবর্তিতা নিশ্চিত করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

প্রতিমন্ত্রী বলেন, “জনগণের নিরাপদ ও আরামদায়ক যাত্রাই আমাদের অঙ্গীকার।”

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত