বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

জরুরি রোগীদের জন্য বিনামূল্যে সেবা

চাঁপাইনবাবগঞ্জের চরে চালু হলো ফ্রি নৌ অ্যাম্বুলেন্স

ছবি: চেকপোস্ট

চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীর চরাঞ্চলের মানুষের চিকিৎসাসেবা সহজ করতে চালু করা হয়েছে নৌ অ্যাম্বুলেন্স সেবা।

বুধবার (৬ মে) বিকেলে নারায়ণপুর ইউনিয়ন এলাকায় পদ্মা নদীর তীরে এই সেবার উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল

সদর উপজেলার নারায়ণপুর ও আলাতুলি ইউনিয়নের চরাঞ্চলবাসীর জন্য চালু করা এ নৌ অ্যাম্বুলেন্সে রাখা হয়েছে প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় সরঞ্জাম। এর মধ্যে রয়েছে অক্সিজেন সিলিন্ডার, হুইলচেয়ার, স্ট্রেচার এবং দ্রুত চলাচলের উপযোগী মাঝারি আকারের নৌযান।

স্থানীয়রা জানান, আগে জরুরি রোগীদের হাসপাতালে নিতে সময়মতো নৌকা পাওয়া যেত না। অতিরিক্ত ভাড়া ও দীর্ঘ অপেক্ষার কারণে রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হতো। নতুন এ উদ্যোগে সেই ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করছেন তারা।

জানা গেছে, নৌ অ্যাম্বুলেন্স সেবাটি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। নদী পার হওয়ার পর স্থলপথে রোগী পরিবহনের জন্য অ্যাম্বুলেন্স সুবিধাও রাখা হয়েছে। পুরো কার্যক্রম সংসদ সদস্যের নিজস্ব অর্থায়নে পরিচালিত হবে।

উদ্বোধনী বক্তব্যে এমপি নূরুল ইসলাম বুলবুল বলেন, “চরাঞ্চলের মানুষ দীর্ঘদিন চিকিৎসাসেবায় অবহেলিত। তাদের কষ্ট লাঘব করাই আমাদের দায়িত্ব। দুর্গম এলাকার মানুষ যাতে দ্রুত চিকিৎসা পায়, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক এমপি লতিফুর রহমান, পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানি, সদর আমীর হাফেজ আব্দুল আলিমসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।

#চাঁপাইনবাবগঞ্জ #নৌ_অ্যাম্বুলেন্স #চিকিৎসাসেবা

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের চরে চালু হলো ফ্রি নৌ অ্যাম্বুলেন্স

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীর চরাঞ্চলের মানুষের চিকিৎসাসেবা সহজ করতে চালু করা হয়েছে নৌ অ্যাম্বুলেন্স সেবা।

বুধবার (৬ মে) বিকেলে নারায়ণপুর ইউনিয়ন এলাকায় পদ্মা নদীর তীরে এই সেবার উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল

সদর উপজেলার নারায়ণপুর ও আলাতুলি ইউনিয়নের চরাঞ্চলবাসীর জন্য চালু করা এ নৌ অ্যাম্বুলেন্সে রাখা হয়েছে প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় সরঞ্জাম। এর মধ্যে রয়েছে অক্সিজেন সিলিন্ডার, হুইলচেয়ার, স্ট্রেচার এবং দ্রুত চলাচলের উপযোগী মাঝারি আকারের নৌযান।

স্থানীয়রা জানান, আগে জরুরি রোগীদের হাসপাতালে নিতে সময়মতো নৌকা পাওয়া যেত না। অতিরিক্ত ভাড়া ও দীর্ঘ অপেক্ষার কারণে রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হতো। নতুন এ উদ্যোগে সেই ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করছেন তারা।

জানা গেছে, নৌ অ্যাম্বুলেন্স সেবাটি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। নদী পার হওয়ার পর স্থলপথে রোগী পরিবহনের জন্য অ্যাম্বুলেন্স সুবিধাও রাখা হয়েছে। পুরো কার্যক্রম সংসদ সদস্যের নিজস্ব অর্থায়নে পরিচালিত হবে।

উদ্বোধনী বক্তব্যে এমপি নূরুল ইসলাম বুলবুল বলেন, “চরাঞ্চলের মানুষ দীর্ঘদিন চিকিৎসাসেবায় অবহেলিত। তাদের কষ্ট লাঘব করাই আমাদের দায়িত্ব। দুর্গম এলাকার মানুষ যাতে দ্রুত চিকিৎসা পায়, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক এমপি লতিফুর রহমান, পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানি, সদর আমীর হাফেজ আব্দুল আলিমসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত