সোমবার, ১৮ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

২৬ মে পবিত্র হজ

চাঁদ দেখা গেছে সৌদিতে, ২৭ মে কোরবানির ঈদ

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। আর ২৬ মে অনুষ্ঠিত হবে পবিত্র হজ ও আরাফাত দিবস।

রোববার ১৭ মে সৌদির সর্বোচ্চ আদালতের আওতাধীন জাতীয় চাঁদ দেখা কমিটির বরাতে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

এর আগে দেশটির সর্বোচ্চ আদালত জনগণকে খালি চোখে বা দুরবিনের মাধ্যমে চাঁদ দেখার আহ্বান জানিয়েছিল। চাঁদ দেখা গেলে নিকটতম আদালতে সাক্ষ্য নথিভুক্ত করার নির্দেশনাও দেওয়া হয়।

সৌদির পাশাপাশি বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়াও আগামী ২৭ মে ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে। এছাড়া মালয়েশিয়া, ওমান ও ব্রুনাইতেও জিলহজের চাঁদ দেখার খবর নিশ্চিত করা হয়েছে। দেশগুলোতেও একই দিনে কোরবানির ঈদ উদযাপিত হবে।

অন্যদিকে, তুরস্ক ও তিউনিসিয়া জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী আগেই ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে। দেশ দুটিতে ১৮ মে থেকে জিলহজ মাস শুরু হবে এবং ২৭ মে উদযাপিত হবে ঈদুল আজহা।

#ঈদুলআজহা #চাঁদদেখা #সৌদিআরব

চেকপোস্ট

সোমবার, ১৮ মে ২০২৬

চাঁদ দেখা গেছে সৌদিতে, ২৭ মে কোরবানির ঈদ

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। আর ২৬ মে অনুষ্ঠিত হবে পবিত্র হজ ও আরাফাত দিবস।

রোববার ১৭ মে সৌদির সর্বোচ্চ আদালতের আওতাধীন জাতীয় চাঁদ দেখা কমিটির বরাতে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

এর আগে দেশটির সর্বোচ্চ আদালত জনগণকে খালি চোখে বা দুরবিনের মাধ্যমে চাঁদ দেখার আহ্বান জানিয়েছিল। চাঁদ দেখা গেলে নিকটতম আদালতে সাক্ষ্য নথিভুক্ত করার নির্দেশনাও দেওয়া হয়।

সৌদির পাশাপাশি বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়াও আগামী ২৭ মে ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে। এছাড়া মালয়েশিয়া, ওমান ও ব্রুনাইতেও জিলহজের চাঁদ দেখার খবর নিশ্চিত করা হয়েছে। দেশগুলোতেও একই দিনে কোরবানির ঈদ উদযাপিত হবে।

অন্যদিকে, তুরস্ক ও তিউনিসিয়া জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী আগেই ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে। দেশ দুটিতে ১৮ মে থেকে জিলহজ মাস শুরু হবে এবং ২৭ মে উদযাপিত হবে ঈদুল আজহা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত