শুক্রবার, ০৫ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

রাজনীতি

যোগদানের আলোচনা

চাঁদপুরে আজ সারজিস-নাসীরুদ্দীন, এনসিপির শক্তি প্রদর্শন

ছবি: সংগৃহীত,নাসিরুদ্দিন পাটোয়ারী ও সার্জিস আলম।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আজ শুক্রবার সফরে যাচ্ছেন নাসীরুদ্দীন পাটোয়ারীসারজিস আলম। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর এই দুই শীর্ষ নেতার আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

সফরসূচি অনুযায়ী, তারা জুমার নামাজ আদায় করবেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইমাম ময়দান নুরিয়া মাদরাসায়। পরে বিকেল ৪টায় ছেংগারচর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত বৃহৎ রাজনৈতিক সমাবেশে অংশ নেবেন।

এনসিপি মতলব উত্তর উপজেলার সদস্য সচিব মো. ইমদাদুল ইসলাম জানান, ঈদ পুনর্মিলনী ও বিভিন্ন রাজনৈতিক দল থেকে নেতাকর্মীদের যোগদান উপলক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক সংস্কার, তরুণদের রাজনৈতিক অংশগ্রহণ এবং দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হবে।

দলীয় সূত্রে জানা গেছে, জনসভায় বিভিন্ন রাজনৈতিক দলের শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দিতে পারেন। মতলব উত্তর অঞ্চলে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময়ের লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে।

স্থানীয় নেতারা আশা করছেন, কেন্দ্রীয় দুই নেতার উপস্থিতি তৃণমূল পর্যায়ের কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে। ইতোমধ্যে অনুষ্ঠান সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

#সারজিস_আলম #নাসীরুদ্দীন_পাটোয়ারী #এনসিপি_সমাবেশ

চেকপোস্ট

শুক্রবার, ০৫ জুন ২০২৬

চাঁদপুরে আজ সারজিস-নাসীরুদ্দীন, এনসিপির শক্তি প্রদর্শন

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আজ শুক্রবার সফরে যাচ্ছেন নাসীরুদ্দীন পাটোয়ারীসারজিস আলম। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর এই দুই শীর্ষ নেতার আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

সফরসূচি অনুযায়ী, তারা জুমার নামাজ আদায় করবেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইমাম ময়দান নুরিয়া মাদরাসায়। পরে বিকেল ৪টায় ছেংগারচর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত বৃহৎ রাজনৈতিক সমাবেশে অংশ নেবেন।

এনসিপি মতলব উত্তর উপজেলার সদস্য সচিব মো. ইমদাদুল ইসলাম জানান, ঈদ পুনর্মিলনী ও বিভিন্ন রাজনৈতিক দল থেকে নেতাকর্মীদের যোগদান উপলক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক সংস্কার, তরুণদের রাজনৈতিক অংশগ্রহণ এবং দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হবে।

দলীয় সূত্রে জানা গেছে, জনসভায় বিভিন্ন রাজনৈতিক দলের শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দিতে পারেন। মতলব উত্তর অঞ্চলে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময়ের লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে।

স্থানীয় নেতারা আশা করছেন, কেন্দ্রীয় দুই নেতার উপস্থিতি তৃণমূল পর্যায়ের কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে। ইতোমধ্যে অনুষ্ঠান সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত