বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

প্রমাণে নতুন মোড় তদন্তে

চলন্ত ট্রেন থেকে ফেলে ইমাম হত্যা, ভারতে চাঞ্চল্য

ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বরেলিতে চলন্ত ট্রেন থেকে এক ইমামকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম মাওলানা তৌসিফ রাজা (৩০)।

ঘটনাটি গত ২৭ এপ্রিল ঘটে। প্রথমদিকে পুলিশ এটিকে দুর্ঘটনা হিসেবে দেখলেও নতুন প্রমাণে ঘটনাটি হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানায়, বরেলি থেকে সিওয়ানের উদ্দেশ্যে ‘মুজাফফরপুর স্পেশাল’ ট্রেনে উঠেছিলেন তিনি। পরদিন সকালে ক্যান্টনমেন্ট থানা এলাকার পালপুর ফটকের কাছে রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তে মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

পরিবারের দাবি, মৃত্যুর আগে তার ফোনে ধারণ করা একটি অডিওতে শোনা যায়, ট্রেনে কয়েকজন তাকে ঘিরে ধরে মারধর করছে এবং ‘চোর’ বলে অপবাদ দিচ্ছে।

নিহতের স্ত্রী তাবাসসুম জানান, ঘটনার সময় স্বামী ফোন করে নিজের ওপর হামলার কথা জানান। তিনি সহযাত্রীদের সাহায্য নিতে বললেও তৌসিফ জানান, ট্রেনের যাত্রীরাই তাকে নির্যাতন করছে।

পরিবারের অভিযোগ, ট্রেনের ভেতরে নির্যাতনের পর তাকে নিচে ফেলে দেওয়া হয়েছে। তবে অভিযুক্তদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

বরেলির পুলিশ সুপার মানুষ পারিক বলেন, নতুন অডিও প্রমাণের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

#ভারত_খবর #ট্রেন_হত্যা #ন্যায়বিচার

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

চলন্ত ট্রেন থেকে ফেলে ইমাম হত্যা, ভারতে চাঞ্চল্য

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বরেলিতে চলন্ত ট্রেন থেকে এক ইমামকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম মাওলানা তৌসিফ রাজা (৩০)।

ঘটনাটি গত ২৭ এপ্রিল ঘটে। প্রথমদিকে পুলিশ এটিকে দুর্ঘটনা হিসেবে দেখলেও নতুন প্রমাণে ঘটনাটি হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানায়, বরেলি থেকে সিওয়ানের উদ্দেশ্যে ‘মুজাফফরপুর স্পেশাল’ ট্রেনে উঠেছিলেন তিনি। পরদিন সকালে ক্যান্টনমেন্ট থানা এলাকার পালপুর ফটকের কাছে রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তে মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

পরিবারের দাবি, মৃত্যুর আগে তার ফোনে ধারণ করা একটি অডিওতে শোনা যায়, ট্রেনে কয়েকজন তাকে ঘিরে ধরে মারধর করছে এবং ‘চোর’ বলে অপবাদ দিচ্ছে।

নিহতের স্ত্রী তাবাসসুম জানান, ঘটনার সময় স্বামী ফোন করে নিজের ওপর হামলার কথা জানান। তিনি সহযাত্রীদের সাহায্য নিতে বললেও তৌসিফ জানান, ট্রেনের যাত্রীরাই তাকে নির্যাতন করছে।

পরিবারের অভিযোগ, ট্রেনের ভেতরে নির্যাতনের পর তাকে নিচে ফেলে দেওয়া হয়েছে। তবে অভিযুক্তদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

বরেলির পুলিশ সুপার মানুষ পারিক বলেন, নতুন অডিও প্রমাণের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত