পাবনার বেড়া উপজেলার চর নাকালিয়া এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক কর্মসূচি ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। Bangladesh Rural Economic Development (BRED), GFC-এর সহযোগিতায় ARC Initiative-এর আওতায় স্থানীয় একটি বিদ্যালয়ে কমিউনিটি নেতৃত্বে সম্প্রতি এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ মোট ৫২ জন সক্রিয়ভাবে অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে ডেঙ্গু প্রতিরোধ, সংক্রমণের উপায়, প্রাথমিক লক্ষণ এবং ডেঙ্গু থেকে সুরক্ষার করণীয় বিষয়ে অংশগ্রহণমূলক উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু ব্যক্তিগত সচেতনতা যথেষ্ট নয়। ডেঙ্গুর বিস্তার ঠেকাতে পরিবার, বিদ্যালয় ও পুরো সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
কর্মসূচিতে বিশেষভাবে বলা হয়, জমে থাকা পানি এডিস মশার বংশবিস্তারের অন্যতম প্রধান ক্ষেত্র। তাই বিদ্যালয় ও বাসাবাড়ির আশপাশ নিয়মিত পরিষ্কার রাখা এবং কোনো পাত্রে পানি জমতে না দেওয়ার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়মিত নিজেদের আশপাশ পর্যবেক্ষণ এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে উৎসাহিত করা হয়।
আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগের মাধ্যমে স্থানীয় মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিচ্ছন্ন, নিরাপদ ও ডেঙ্গুমুক্ত পরিবেশ গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের আগ্রহ তৈরি হচ্ছে।

রোববার, ০৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬