খুলনার দিঘলিয়ায় উপজেলায় বাড়ির সামনে চা খেতে বেরিয়ে গুলিতে নিহত হয়েছেন পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা মোঃ নাসিমুল গনি ওরফে নাসিম (৪৫)। তিনি উপজেলার ফরমাইশখানা এলাকার মৃত আ: গফুরের ছেলে।
আজ রোববার ৪ অক্টোবর বেলা সাড়ে ১১ টার দিকে ফরমাইশখানা এলাকায় নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নাসিম বাড়ির সামনে চা খেতে বের হলে একটি ভ্যানে করে আসা দুই ব্যাক্তি সেখানে আসে। এসময় তারা নাসিমকে লক্ষ্য করে গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ ওসি খন্দকার সানোয়ার হুসাইন মাসুম জানান, ঘটনাটি বেলা সাড়ে ১১ টা থেকে পৌনে ১২ টার মধ্যে ঘটেছে। ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা এবং তিনটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
তবে কি কারনে তাকে গুলি করে হত্যা করেছে, তা তাৎক্ষনিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে। মৃত নাসিমের বিরুদ্ধে গনেশ হত্যা মামলায় ৩২ বছরের কারাদণ্ড এবং একটি অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ডের আদেশ রয়েছে। এছাড়া বিএনপি নেতা রিয়াজ শাহেদ হত্যা চেষ্টা ও জাহিদ চেয়ারম্যান হত্যা মামলাসহ আরও কয়েকটি মামলায় তিনি আসামি ছিলেন।
২০০২ সালে গনেশ হত্যা মামলায় গ্রেফতার হওয়ার পর জামিনে মুক্ত হয়ে তিনি আত্মগোপনে চলে যান। দীর্ঘদিন পলাতক থাকার পর ২০২৩ সালের ফেব্রুয়ারিতে তাকে গ্রেফতার করে পুলিশ। ২০২৫ সালের ১৮ জুন রাতে দিঘলিয়া থানা পুলিশ তাঁকে আবার গ্রেফতার করে। তবে থানায় নেওয়ার পথে তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাঁকে ছিনিয়ে নেয় বলে জানায় পুলিশ। চারদিন পর ২২ জুন খুলনার খালিশপুরের মুজগুন্নী পার্ক এলাকার একটি ভবন থেকে তাঁকে পুনরায় গ্রেফতার করা হয়।

রোববার, ০৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬