বর্তমান বিশ্ব দ্রুত ডিজিটাল প্রযুক্তিনির্ভর সমাজে রূপান্তরিত হলেও দেশের অনেক চরাঞ্চল এখনও সেই সুযোগ-সুবিধার বাইরে রয়ে গেছে। যদিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম এখন মানুষের হাতে পৌঁছে গেছে, তবুও এর পূর্ণ সম্ভাবনা কাজে লাগানো সম্ভব হয়নি।
তবে ব্যতিক্রমী চিন্তা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে চরাঞ্চলকে ডিজিটাল যুগের মূলধারায় নিয়ে আসা সম্ভব। এ লক্ষ্য বাস্তবায়নে একটি ফেসবুক পেজ ও অনলাইন নিউজ প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ নেওয়া যেতে পারে, যেখানে চরাঞ্চলের প্রতিটি এলাকা থেকে একজন করে প্রতিনিধি যুক্ত থাকবেন। তারা নিজ নিজ অঞ্চলের সংবাদ, সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন ও সাফল্যের গল্প তুলে ধরবেন।
প্রস্তাবিত এই সংবাদমাধ্যমের নাম হতে পারে CCA NEWS (Char Community Association News)। এই প্ল্যাটফর্মের মাধ্যমে চরাঞ্চলের মানুষের জীবনযাত্রা, সংস্কৃতি, সংগ্রাম ও অর্জনের তথ্য দেশ-বিদেশের মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
পাশাপাশি প্ল্যাটফর্মটি মনিটাইজেশনের আওতায় এলে এর কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং চরাঞ্চলের উন্নয়ন ও সম্ভাবনার বিষয়গুলো বৃহত্তর পরিসরে প্রচার করা যাবে। এই উদ্যোগ সফল করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে চরাঞ্চলের তরুণ সমাজ।
আমি নিজেও একজন চরের সন্তান। তাই চরাঞ্চলকে ডিজিটালাইজেশনের আওতায় আনার জন্য কাজ করার আগ্রহ ও দায়বদ্ধতা অনুভব করি। আমাদের সম্মিলিত প্রচেষ্টা ও প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে একদিন চরাঞ্চলও আধুনিক ও প্রযুক্তিনির্ভর সমাজের অংশ হয়ে উঠবে-এটাই প্রত্যাশা।

বুধবার, ০৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬