কর্মব্যস্ততার বাইরে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করতে সুনামগঞ্জের দিরাই প্রেসক্লাবের আয়োজনে আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) প্রেসক্লাবের সদস্যরা সিলেটের সাদাপাথর ও উৎমাছড়ায় দিনব্যাপী আনন্দ ভ্রমণে অংশ নেন। এ সময় সাংবাদিকরা আড্ডা, হাসি-আনন্দ ও বিনোদনে সময় কাটান।
আনন্দ ভ্রমণকে ঘিরে সাংবাদিকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
দিরাই প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান লিটন, সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, যুগ্ম সম্পাদক হিল্লোল পুরকায়স্থ, কোষাধ্যক্ষ সৈয়দুর রহমান তালুকদার, সাংগঠনিক সম্পাদক উবাইদুল হক, দপ্তর সম্পাদক দিপংকর বনিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জীবন সূত্রধর, সহক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মহিবুর রহমান তালুকদার, কার্যনির্বাহী সদস্য মোশাহিদ আহমদ ও প্রশান্ত সাগর দাস ও প্রেসক্লাবের সদস্য হেলাল আহমেদ, এহিয়া আহমেদ লিটন, পাবেল হাসান, রায়হান, আয়ুমান মিয়া, রাজিব দাস, মো. আশরাফ উদ্দিনসহ আনন্দ ভ্রমণে অংশ নেন।
এ আয়োজনের মধ্য দিয়ে সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হয়েছে বলে জানান প্রেসক্লাবের সদস্যরা।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬