দিনাজপুরের খানসামায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে সচেতনতামূলক র্যালি, পরিচ্ছন্নতা অভিযান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠান প্রদর্শন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠান শেষে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ চত্বরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জমে থাকা পানি অপসারণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
পরিচ্ছন্নতা অভিযান শেষে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খানসামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুজ্জামান সরকার।
আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস, উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক রবিউল আলম তুহিন, খানসামা উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী বিএসসি, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, নির্মাণাধীন ভবন ও অন্যান্য স্থানে পানি জমে থাকতে দেওয়া যাবে না।
তারা আরও বলেন, এডিস মশা সাধারণত পরিষ্কার জমে থাকা পানিতে বংশবিস্তার করে। তাই নিয়মিতভাবে বাড়ির আঙিনা ও আশপাশ পরিদর্শন করে জমে থাকা পানি অপসারণ করতে হবে। জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং স্থানীয় জনগণকে এ কাজে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬