বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

পুলিশের হেফাজতে আসামি

চট্টগ্রামে শিশু ধর্ষণ অভিযুক্ত আটক ঘিরে পুলিশ–জনতা সংঘর্ষ

ঘটনাস্থলে উত্তেজনা। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বাকলিয়া এলাকায় পাঁচ বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে আটকের সময় পুলিশ ও স্থানীয় জনতার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাকলিয়া এলাকা থেকে অভিযুক্তকে আটক করা হলে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে একদল লোক। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি এলাকায় একটি ডেকোরেটর দোকানে কাজ করতেন। অভিযোগ রয়েছে, ওই দোকানেই শিশুটির সঙ্গে এই ঘটনা ঘটে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, অভিযুক্ত বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। তাকে থানায় নিয়ে গিয়ে তদন্ত কার্যক্রম সম্পন্ন করার চেষ্টা চলছে।

#চট্টগ্রাম #বাংলাদেশ_ক্রাইম_নিউজ #শিশু_নির্যাতন

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

চট্টগ্রামে শিশু ধর্ষণ অভিযুক্ত আটক ঘিরে পুলিশ–জনতা সংঘর্ষ

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

চট্টগ্রামের বাকলিয়া এলাকায় পাঁচ বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে আটকের সময় পুলিশ ও স্থানীয় জনতার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাকলিয়া এলাকা থেকে অভিযুক্তকে আটক করা হলে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে একদল লোক। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি এলাকায় একটি ডেকোরেটর দোকানে কাজ করতেন। অভিযোগ রয়েছে, ওই দোকানেই শিশুটির সঙ্গে এই ঘটনা ঘটে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, অভিযুক্ত বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। তাকে থানায় নিয়ে গিয়ে তদন্ত কার্যক্রম সম্পন্ন করার চেষ্টা চলছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত