চাঁদপুরে তীব্র গ্যাস সংকটে বিপাকে পড়েছেন সিএনজিচালিত অটোরিকশাচালকরা। গ্যাস না পেয়ে ক্ষোভে সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন কয়েকশ চালক। এতে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শুক্রবার (১৪ আগস্ট) সকাল থেকে জেলার কয়েকটি সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে দুপুরে চাঁদপুর-কুমিল্লা সড়কের এইচবি ফিলিং স্টেশনের সামনে কয়েকশ অটোরিকশাচালক জড়ো হয়ে সড়কে অবস্থান নেন।
প্রায় আধাঘণ্টা চালকদের অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হয়। এতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও অন্যান্য যানবাহনের চালকরা।
অটোরিকশাচালক সুমন বলেন, দুই দিন ধরে গ্যাসের জন্য গাড়ি চালাতে পারছেন না। গাড়ি চালিয়েই সংসার চলে। গ্যাস না থাকায় আয় বন্ধ হয়ে যাওয়ায় পরিবার নিয়ে চরম সংকটে পড়েছেন তিনি।
আরেক চালক ইয়াসিন জানান, সারা রাত ঘুম না গিয়ে গ্যাসের জন্য লাইনে দাঁড়িয়ে থেকেও কখন গ্যাস পাওয়া যাবে, তার নিশ্চয়তা নেই। দীর্ঘ সময় অপেক্ষা করেও গ্যাস না পাওয়ায় চালকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
চাঁদপুরের বিভিন্ন ফিলিং স্টেশনের কর্মকর্তারা জানান, পাম্পে গ্যাসের সরবরাহ না থাকায় অটোরিকশায় গ্যাস দেওয়া সম্ভব হচ্ছে না। সরবরাহ স্বাভাবিক হলে গ্যাস দেওয়া হবে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল মান্নান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়ক অবরোধ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
গ্যাস সরবরাহ দ্রুত স্বাভাবিক না হলে অটোরিকশাচালকদের দুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬