গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগের খবর সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্যামেরা ভাঙচুর ও লাঞ্ছনার অভিযোগ উঠেছে ইন্টার্ন চিকিৎসক ও কিছু শিক্ষার্থীর বিরুদ্ধে।
ঘটনার প্রতিবাদে গোপালগঞ্জে কর্মরত সাংবাদিকরা জরুরি বৈঠক করে হাসপাতালটির সব ধরনের ‘পজিটিভ নিউজ’ বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন। তবে অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা সংক্রান্ত সংবাদ প্রকাশ অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
জানা যায়, গত ১৫ মে রাতে গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় এক শিশুর মৃত্যুর অভিযোগ ওঠে। ওই ঘটনার তথ্য সংগ্রহে যান বিভিন্ন গণমাধ্যমের দুই সাংবাদিক ও একজন ক্যামেরা পারসন।
অভিযোগ রয়েছে, দায়িত্ব পালনের সময় হাসপাতালের কয়েকজন ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থী তাদের ওপর হামলা চালিয়ে মারধর করেন এবং ক্যামেরা ও মোবাইল ফোন ভাঙচুর করেন।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সাংবাদিক নেতারা বলেন, এটি স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। ঘটনার সুষ্ঠু বিচার না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

রোববার, ০৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬