শনিবার, ০৬ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

কাশিয়ানীতে র‍্যাব-৬ এর বিশেষ অভিযান

গোপালগঞ্জে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. ওসমান সানা। ছবি : চেকপোস্ট

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ৭ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৬।

শনিবার (৬ জুন) দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটে র‍্যাব-৬ এর সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প) কাশিয়ানী থানাধীন গোপালপুর তিলছড়া এলাকায় ঢাকা–খুলনা মহাসড়কের কুটুমবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. ওসমান সানা (১৮)। তিনি খুলনা জেলার দাকোপ থানার আসাবুর সানার ছেলে। তার কাছ থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।

র‍্যাব জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে উদ্ধারকৃত আলামতসহ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৬ জানিয়েছে, মাদক নির্মূল ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

#মাদকবিরোধী_অভিযান #গোপালগঞ্জ #কাশিয়ানী

চেকপোস্ট

শনিবার, ০৬ জুন ২০২৬

গোপালগঞ্জে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ৭ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৬।

শনিবার (৬ জুন) দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটে র‍্যাব-৬ এর সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প) কাশিয়ানী থানাধীন গোপালপুর তিলছড়া এলাকায় ঢাকা–খুলনা মহাসড়কের কুটুমবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. ওসমান সানা (১৮)। তিনি খুলনা জেলার দাকোপ থানার আসাবুর সানার ছেলে। তার কাছ থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।

র‍্যাব জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে উদ্ধারকৃত আলামতসহ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৬ জানিয়েছে, মাদক নির্মূল ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত