বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। দীর্ঘ যাচাই-বাছাই ও বিভিন্ন ধাপের পরীক্ষার পর গোপালগঞ্জে ১২০০ প্রার্থীর মধ্য থেকে ২১ জনকে প্রাথমিকভাবে কনস্টেবল পদে নির্বাচিত করা হয়েছে।
সোমবার (১৮ মে) দুপুরে গোপালগঞ্জ পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস কনফারেন্সে এ ফলাফল ঘোষণা করেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবিবুল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আনিসুর রহমান ও মো: জিয়াউল আলমসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
প্রেস কনফারেন্সে পুলিশ সুপার জানান, নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন হয়েছে। কোনো ধরনের অনিয়ম বা তদবির ছাড়াই এই নিয়োগ কার্যক্রম শেষ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, মেধা ও সততার ভিত্তিতে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬