মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

বিদ্যুৎ বিচ্ছিন্ন করে স্থায়ীভাবে বন্ধ

গোপালগঞ্জে অবৈধ ২ ইটভাটা উচ্ছেদ, ৭ লাখ টাকা জরিমানা

ছবি: চেকপোস্ট

গোপালগঞ্জে অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটা উচ্ছেদ করে স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার ৫ মে দিনব্যাপী পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে সদর উপজেলার ডোমরাসুর গ্রামের ‘ফুলমালা ব্রিকস’কে ৪ লাখ টাকা এবং গোলাবাড়ীয়া গ্রামের ‘নিগি ব্রিকস’কে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের দায়ে এ জরিমানা আদায় করা হয়।

জরিমানা আদায়ের পর উভয় ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এরপর স্কেভেটর ও পেলোডার দিয়ে ভাটার প্রধান অংশ কিলন ভেঙে দেওয়া হয়, যার মাধ্যমে কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়।

জেলা প্রশাসনের মিডিয়া সেলের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনস্বাস্থ্য রক্ষা ও পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মনিরুজ্জামান শেখ। এছাড়া পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহফুজুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে গোপালগঞ্জ জেলা পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিস সার্বিক সহযোগিতা প্রদান করে।

#গোপালগঞ্জ_সংবাদ #ইটভাটা_উচ্ছেদ #পরিবেশ_অভিযান

চেকপোস্ট

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

গোপালগঞ্জে অবৈধ ২ ইটভাটা উচ্ছেদ, ৭ লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

গোপালগঞ্জে অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটা উচ্ছেদ করে স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার ৫ মে দিনব্যাপী পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে সদর উপজেলার ডোমরাসুর গ্রামের ‘ফুলমালা ব্রিকস’কে ৪ লাখ টাকা এবং গোলাবাড়ীয়া গ্রামের ‘নিগি ব্রিকস’কে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের দায়ে এ জরিমানা আদায় করা হয়।

জরিমানা আদায়ের পর উভয় ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এরপর স্কেভেটর ও পেলোডার দিয়ে ভাটার প্রধান অংশ কিলন ভেঙে দেওয়া হয়, যার মাধ্যমে কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়।

জেলা প্রশাসনের মিডিয়া সেলের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনস্বাস্থ্য রক্ষা ও পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মনিরুজ্জামান শেখ। এছাড়া পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহফুজুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে গোপালগঞ্জ জেলা পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিস সার্বিক সহযোগিতা প্রদান করে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত