বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

কার্ড পেলেন ১২৬ পরিবার

গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু, সুবিধাভোগীরা পাবেন টিসিবি পণ্য ও অনুদান

ছবি : চেকপোস্ট

গোপালগঞ্জে প্রথমবারের মতো ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় চালু হওয়া এ উদ্যোগের মাধ্যমে সুবিধাভোগীরা স্বল্পমূল্যে টিসিবির পণ্যসহ বিভিন্ন সরকারি সহায়তা পাওয়ার সুযোগ পাবেন।

বুধবার (১৭ জুন) বেলা ১১টায় গোপালগঞ্জ পৌরসভা হলরুমে জেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সাহাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১২৬ জন সুবিধাভোগীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়। এর মাধ্যমে জেলায় আনুষ্ঠানিকভাবে কর্মসূচির যাত্রা শুরু হলো।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রকৃত সুবিধাভোগীদের নির্বাচন নিশ্চিত করতে একটি যাচাই-বাছাই কমিটি গঠন করা হয়েছে। কমিটির সুপারিশের ভিত্তিতে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কার্ড বিতরণ করা হচ্ছে।

ফ্যামিলি কার্ডধারীরা সরকার নির্ধারিত মূল্যে টিসিবির নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি নির্ধারিত সরকারি কর্মসূচির আওতায় যোগ্য উপকারভোগীরা ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ পাবেন।

অনুষ্ঠানে বক্তারা সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ ও সামাজিক সুরক্ষা কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন এবং প্রকৃত দরিদ্র ও অসহায় মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

#গোপালগঞ্জ_সংবাদ #ফ্যামিলি_কার্ড #সামাজিক_সুরক্ষা_কর্মসূচি

চেকপোস্ট

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু, সুবিধাভোগীরা পাবেন টিসিবি পণ্য ও অনুদান

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

গোপালগঞ্জে প্রথমবারের মতো ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় চালু হওয়া এ উদ্যোগের মাধ্যমে সুবিধাভোগীরা স্বল্পমূল্যে টিসিবির পণ্যসহ বিভিন্ন সরকারি সহায়তা পাওয়ার সুযোগ পাবেন।

বুধবার (১৭ জুন) বেলা ১১টায় গোপালগঞ্জ পৌরসভা হলরুমে জেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সাহাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১২৬ জন সুবিধাভোগীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়। এর মাধ্যমে জেলায় আনুষ্ঠানিকভাবে কর্মসূচির যাত্রা শুরু হলো।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রকৃত সুবিধাভোগীদের নির্বাচন নিশ্চিত করতে একটি যাচাই-বাছাই কমিটি গঠন করা হয়েছে। কমিটির সুপারিশের ভিত্তিতে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কার্ড বিতরণ করা হচ্ছে।

ফ্যামিলি কার্ডধারীরা সরকার নির্ধারিত মূল্যে টিসিবির নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি নির্ধারিত সরকারি কর্মসূচির আওতায় যোগ্য উপকারভোগীরা ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ পাবেন।

অনুষ্ঠানে বক্তারা সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ ও সামাজিক সুরক্ষা কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন এবং প্রকৃত দরিদ্র ও অসহায় মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত