রোববার, ১৮ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

মা ইলিশ রক্ষায় বেড়ার যমুনা নদীতে মোবাইল কোর্ট: কারেন্ট জাল জব্দ ও জরিমানা

ছবি: চেকপোস্ট

পাবনার বেড়া উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে যমুনা নদীতে এক বিশেষ মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। অভিযানকালে ১৮০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ২ কেজি ইলিশ মাছ জব্দ করার পাশাপাশি মৎস্য সুরক্ষা আইন ভঙ্গের দায়ে এক ব্যক্তিকে ৩,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

​উপজেলা মৎস্য অফিসের বাস্তবায়নে ও নগরবাড়ী নৌ-পুলিশের সার্বিক সহায়তায় যমুনা নদীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বেড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান। অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মোকাররম হোসেন এবং নৌ-পুলিশের একটি চৌকস দল।

​অভিযান সূত্রে জানা যায়, সরকার ঘোষিত নিষিদ্ধ সময়ে মা ইলিশ রক্ষায় মৎস্য বিভাগ ও নৌ-পুলিশ যৌথভাবে যমুনা নদীতে টহল পরিচালনা করে। টহলকালে অসাধু উপায়ে মাছ ধরার সময় ১৮০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ২ কেজি ইলিশ উদ্ধার করা হয়। একই সময়ে আইন অমান্য করায় এক জেলেকে ৩,০০০ (তিন হাজার) টাকা জরিমানা করা হয়।

​অভিযান শেষে জনসম্মুখে জব্দকৃত অবৈধ কারেন্ট জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অন্যদিকে উদ্ধারকৃত ২ কেজি ইলিশ মাছ স্থানীয় ৩ জন দুস্থ ও অসচ্ছল ব্যক্তির মাঝে বিতরণ করা হয়।

​উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, জাতীয় সম্পদ ইলিশের প্রজনন সুরক্ষা ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে যমুনা নদীতে এ ধরনের কঠোর নজরদারি এবং নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

চেকপোস্ট

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

মা ইলিশ রক্ষায় বেড়ার যমুনা নদীতে মোবাইল কোর্ট: কারেন্ট জাল জব্দ ও জরিমানা

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

পাবনার বেড়া উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে যমুনা নদীতে এক বিশেষ মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। অভিযানকালে ১৮০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ২ কেজি ইলিশ মাছ জব্দ করার পাশাপাশি মৎস্য সুরক্ষা আইন ভঙ্গের দায়ে এক ব্যক্তিকে ৩,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

​উপজেলা মৎস্য অফিসের বাস্তবায়নে ও নগরবাড়ী নৌ-পুলিশের সার্বিক সহায়তায় যমুনা নদীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বেড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান। অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মোকাররম হোসেন এবং নৌ-পুলিশের একটি চৌকস দল।

​অভিযান সূত্রে জানা যায়, সরকার ঘোষিত নিষিদ্ধ সময়ে মা ইলিশ রক্ষায় মৎস্য বিভাগ ও নৌ-পুলিশ যৌথভাবে যমুনা নদীতে টহল পরিচালনা করে। টহলকালে অসাধু উপায়ে মাছ ধরার সময় ১৮০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ২ কেজি ইলিশ উদ্ধার করা হয়। একই সময়ে আইন অমান্য করায় এক জেলেকে ৩,০০০ (তিন হাজার) টাকা জরিমানা করা হয়।

​অভিযান শেষে জনসম্মুখে জব্দকৃত অবৈধ কারেন্ট জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অন্যদিকে উদ্ধারকৃত ২ কেজি ইলিশ মাছ স্থানীয় ৩ জন দুস্থ ও অসচ্ছল ব্যক্তির মাঝে বিতরণ করা হয়।

​উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, জাতীয় সম্পদ ইলিশের প্রজনন সুরক্ষা ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে যমুনা নদীতে এ ধরনের কঠোর নজরদারি এবং নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত