সুনামগঞ্জের সীমান্তবর্তী তিনটি এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৯১ বোতল ভারতীয় মদ জব্দ করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)। গত ১৭ অক্টোবর সুনামগঞ্জ সদর ও তাহিরপুর উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
তিন এলাকায় পৃথক অভিযান
বিজিবি সূত্রে জানা যায়, সুনামগঞ্জ সদর উপজেলার ২ নম্বর রঙ্গারচড় ইউনিয়নের পেচাকোনা এলাকায় অভিযান চালিয়ে ৭৪ বোতল ভারতীয় মদ জব্দ করেন আশাউড়া বিওপির সদস্যরা। ওই দিন বিকেল ৫টা ২০ মিনিটে সীমান্ত পিলার ১২২৩/১-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় এসব মদ পাওয়া যায়।
একই দিন বিকেল ৫টা ৫০ মিনিটে তাহিরপুর উপজেলার ৫ নম্বর বাদাঘাট ইউনিয়নের উত্তর মোকসেদপুর এলাকায় অভিযান চালায় লাউরগড় বিওপির সদস্যরা। সীমান্ত পিলার ১২০৪/৮-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ২৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
এ ছাড়া রাত ১০টা ১০ মিনিটে তাহিরপুর উপজেলার ৪ নম্বর বড়দল ইউনিয়নের বারেকটিলা এলাকায় অভিযান চালিয়ে ৯৩ বোতল ভারতীয় মদ জব্দ করেন চাঁনপুর বিওপির সদস্যরা। এসব মদ সীমান্ত পিলার ১২০২/৪-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাওয়া যায়।
তিনটি পৃথক অভিযানে সর্বমোট ১৯১ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান, মাদকের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬