গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ছোট ডোমরাসুর গ্রামে চাকরি ও সরকারি রিলিফের কার্ড পাইয়ে দেওয়ার নামে লাখ লাখ টাকা আত্মসাৎ ও জালিয়াতির অভিযোগ উঠেছে মনোজ কুমার বালা নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
অভিযোগ অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে সরকারি চাকরি ও বিভিন্ন সুবিধার কার্ড পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অসহায় গ্রামবাসীদের কাছ থেকে টাকা নেন। পরবর্তীতে চাকরি বা কার্ড না দিয়ে সেই টাকা আত্মসাৎ করেন বলে দাবি ভুক্তভোগীদের।
এ ঘটনায় গত বুধবার (২০ মে) সন্ধ্যায় ক্ষতিগ্রস্ত গ্রামবাসীরা সংবাদ সম্মেলন করেন। সেখানে মনোজ কুমার বালার বাবা মনিন্দ্রনাথ বালা ও তার ছোট ভাই মিঠুন বালাও তার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ তোলেন।
ভুক্তভোগীরা জানান, প্রতারণার শিকার হয়ে অনেকেই ধারদেনা ও জমি বন্ধক রেখে টাকা দিয়েছেন। টাকা ফেরত চাইলে অভিযুক্ত ব্যক্তি উল্টো হুমকি দেন বলেও অভিযোগ করা হয়।
এ বিষয়ে হারাধন বেরাগী, লেবু বাইন, রত্না মল্লিক, মহাদেব বৈরাগীসহ একাধিক ভুক্তভোগী লিখিত অভিযোগ ও থানায় মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।
এলাকাবাসী দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে আইনের আওতায় আনা, আত্মসাৎকৃত অর্থ উদ্ধার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬