গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ট্রেনের ধাক্কায় ছাবিহা খানম (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (৬ জুন ২০২৬) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার ১ নম্বর মহেশপুর ইউনিয়নের ব্যাসপুর দক্ষিণপাড়া এলাকায় ঢাকা–বেনাপোল রেলপথে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
নিহত ছাবিহা খানম মহেশপুর ইউনিয়নের নিচুপাড়া গ্রামের মো. শিপন ফকিরের মেয়ে।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছেন এবং আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।
স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী রেলপথের আশপাশে শিশুদের চলাচলের ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।

শনিবার, ০৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬