মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

আয়োজক হাফিজুর রহমান

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার

কনসার্টের পর আয়োজক হাফিজুর রহমান পিয়ালকে গ্রেফতার করে পুলিশ। ছবি : চেকপোস্ট

গোপালগঞ্জ শহরের পৌর পার্কে আয়োজিত একটি কনসার্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে অনুষ্ঠানের আয়োজক হাফিজুর রহমান পিয়ালকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে শহরের পৌর পার্কে এফ, এন, এফ কনভেনশন হল অ্যান্ড পার্টি সেন্টারের উদ্বোধন উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী হাফিজুর রহমান পিয়াল ছিলেন অনুষ্ঠানের আয়োজক।

অনুষ্ঠানে সংগীতশিল্পী নোবেলের গান পরিবেশনের আগে দর্শকদের একটি অংশ শেখ হাসিনার নাম উল্লেখ করে স্লোগান দেন। বিষয়টি পুলিশের নজরে এলে ঘটনাটি নিয়ে তৎপরতা শুরু হয়।

পুলিশ জানায়, ঘটনার পর সোমবার রাতেই হাফিজুর রহমান পিয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়। পরে মঙ্গলবার সকালে তাকে গ্রেফতার দেখানো হয়।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, গ্রেফতারের পর আইনগত প্রক্রিয়া শেষে হাফিজুর রহমান পিয়ালকে আদালতে পাঠানো হয়। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

#গোপালগঞ্জ_সংবাদ #শেখহাসিনা #কনসার্ট

চেকপোস্ট

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

গোপালগঞ্জ শহরের পৌর পার্কে আয়োজিত একটি কনসার্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে অনুষ্ঠানের আয়োজক হাফিজুর রহমান পিয়ালকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে শহরের পৌর পার্কে এফ, এন, এফ কনভেনশন হল অ্যান্ড পার্টি সেন্টারের উদ্বোধন উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী হাফিজুর রহমান পিয়াল ছিলেন অনুষ্ঠানের আয়োজক।

অনুষ্ঠানে সংগীতশিল্পী নোবেলের গান পরিবেশনের আগে দর্শকদের একটি অংশ শেখ হাসিনার নাম উল্লেখ করে স্লোগান দেন। বিষয়টি পুলিশের নজরে এলে ঘটনাটি নিয়ে তৎপরতা শুরু হয়।

পুলিশ জানায়, ঘটনার পর সোমবার রাতেই হাফিজুর রহমান পিয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়। পরে মঙ্গলবার সকালে তাকে গ্রেফতার দেখানো হয়।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, গ্রেফতারের পর আইনগত প্রক্রিয়া শেষে হাফিজুর রহমান পিয়ালকে আদালতে পাঠানো হয়। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত