মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

৬ হাজার টাকা জরিমানা

ঝালকাঠির নলছিটিতে শব্দদূষণবিরোধী অভিযান, দুই পরিবহনচালককে জরিমানা

দুই পরিবহনচালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ছবি : চেকপোস্ট

ঝালকাঠির নলছিটিতে শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে অননুমোদিত মাত্রার হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে দুই পরিবহনচালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুটি হাইড্রোলিক হর্ন জব্দ করে ধ্বংস করা হয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজভী আহমেদ সবুজ এবং জেলা পরিবেশ অধিদপ্তরের সরকারি পরিচালক আঞ্জুমান নেছা অভিযানে নেতৃত্ব দেন।

অভিযানে অননুমোদিত মাত্রার হাইড্রোলিক হর্ন স্থাপন ও ব্যবহারের দায়ে ঢাকাগামী বাউফল পরিবহন ও নিউ ইউনিক পরিবহনের চালকের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়। মামলাগুলোতে মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পরে জব্দ করা হাইড্রোলিক হর্ন দুটি ধ্বংস করা হয়। পাশাপাশি শব্দদূষণের ক্ষতিকর দিক ও প্রতিরোধের উপায় সম্পর্কে চালক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

অভিযানের সময় বিভিন্ন পরিবহনে শব্দদূষণবিরোধী সচেতনতামূলক স্টিকারও লাগানো হয়।

Image

#শব্দদূষণ #নলছিটি #ঝালকাঠি_সংবাদ

চেকপোস্ট

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

ঝালকাঠির নলছিটিতে শব্দদূষণবিরোধী অভিযান, দুই পরিবহনচালককে জরিমানা

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঝালকাঠির নলছিটিতে শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে অননুমোদিত মাত্রার হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে দুই পরিবহনচালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুটি হাইড্রোলিক হর্ন জব্দ করে ধ্বংস করা হয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজভী আহমেদ সবুজ এবং জেলা পরিবেশ অধিদপ্তরের সরকারি পরিচালক আঞ্জুমান নেছা অভিযানে নেতৃত্ব দেন।

অভিযানে অননুমোদিত মাত্রার হাইড্রোলিক হর্ন স্থাপন ও ব্যবহারের দায়ে ঢাকাগামী বাউফল পরিবহন ও নিউ ইউনিক পরিবহনের চালকের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়। মামলাগুলোতে মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পরে জব্দ করা হাইড্রোলিক হর্ন দুটি ধ্বংস করা হয়। পাশাপাশি শব্দদূষণের ক্ষতিকর দিক ও প্রতিরোধের উপায় সম্পর্কে চালক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

অভিযানের সময় বিভিন্ন পরিবহনে শব্দদূষণবিরোধী সচেতনতামূলক স্টিকারও লাগানো হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত