মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

শিক্ষা

চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত

সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কোটায় ভর্তি, মৌখিক পরীক্ষা ১০ সেপ্টেম্বর

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির লোগো। ছবি: ফেসবুক থেকে নেওয়া

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে বিভিন্ন কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাক্ষাৎকার ও মৌখিক পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর)। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. শহীদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সময়সূচি প্রকাশ করা হয়েছে।

রাজধানীর বারিধারায় ডিওএইচএসের ২ নম্বর রোডের ১৯১ নম্বর বাড়িতে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের কার্যালয়ে এসব সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। ১০ সেপ্টেম্বর শুরু হয়ে মৌখিক পরীক্ষা চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

কোটাভিত্তিক সময়সূচি

১০ সেপ্টেম্বর: সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সংযুক্ত সব কলেজের ‘পোষ্য, খেলোয়াড় ও হিজড়া (তৃতীয় লিঙ্গ)’ কোটার শিক্ষার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে।

১৩ সেপ্টেম্বর: বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সংযুক্ত সব কলেজের ‘মুক্তিযোদ্ধার সন্তান’ কোটার শিক্ষার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

১৪ সেপ্টেম্বর: সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজের এবং দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ঢাকা কলেজ, সরকারি তিতুমীর কলেজ ও সরকারি বাঙলা কলেজের ‘উপজাতি/ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’ কোটার শিক্ষার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে।

১৫ সেপ্টেম্বর: সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রথম চার কলেজের এবং দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ঢাকা কলেজ, সরকারি তিতুমীর কলেজ ও সরকারি বাঙলা কলেজের ‘হরিজন ও দলিত সম্প্রদায় এবং প্রতিবন্ধী’ কোটার শিক্ষার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌখিক পরীক্ষার সময় শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং সংশ্লিষ্ট কোটার পক্ষে মূল প্রমাণক বা সনদপত্র অবশ্যই প্রদর্শন করতে হবে।

চূড়ান্তভাবে নির্বাচিত ‘পোষ্য, খেলোয়াড় ও হিজড়া (তৃতীয় লিঙ্গ)’ কোটার শিক্ষার্থীদের ভর্তি ফি বাবদ ৬ হাজার ৫০০ টাকা সোনালী ব্যাংক পেমেন্ট সিস্টেমের মাধ্যমে জমা দিতে হবে।

আগামী ১৬ থেকে ২১ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত ফি জমা দিয়ে পে-স্লিপ সংগ্রহ করতে হবে। এরপর পে-স্লিপের মূল কপি ও সংশ্লিষ্ট কলেজের ফি জমা দেওয়ার মাধ্যমে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

#নদীরপানি #সেন্ট্রালইউনিভার্সিটি #ভর্তিসংবাদ #কোটাভর্তি

চেকপোস্ট

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কোটায় ভর্তি, মৌখিক পরীক্ষা ১০ সেপ্টেম্বর

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে বিভিন্ন কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাক্ষাৎকার ও মৌখিক পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর)। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. শহীদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সময়সূচি প্রকাশ করা হয়েছে।

রাজধানীর বারিধারায় ডিওএইচএসের ২ নম্বর রোডের ১৯১ নম্বর বাড়িতে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের কার্যালয়ে এসব সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। ১০ সেপ্টেম্বর শুরু হয়ে মৌখিক পরীক্ষা চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

কোটাভিত্তিক সময়সূচি

১০ সেপ্টেম্বর: সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সংযুক্ত সব কলেজের ‘পোষ্য, খেলোয়াড় ও হিজড়া (তৃতীয় লিঙ্গ)’ কোটার শিক্ষার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে।

১৩ সেপ্টেম্বর: বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সংযুক্ত সব কলেজের ‘মুক্তিযোদ্ধার সন্তান’ কোটার শিক্ষার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

১৪ সেপ্টেম্বর: সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজের এবং দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ঢাকা কলেজ, সরকারি তিতুমীর কলেজ ও সরকারি বাঙলা কলেজের ‘উপজাতি/ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’ কোটার শিক্ষার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে।

১৫ সেপ্টেম্বর: সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রথম চার কলেজের এবং দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ঢাকা কলেজ, সরকারি তিতুমীর কলেজ ও সরকারি বাঙলা কলেজের ‘হরিজন ও দলিত সম্প্রদায় এবং প্রতিবন্ধী’ কোটার শিক্ষার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌখিক পরীক্ষার সময় শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং সংশ্লিষ্ট কোটার পক্ষে মূল প্রমাণক বা সনদপত্র অবশ্যই প্রদর্শন করতে হবে।

চূড়ান্তভাবে নির্বাচিত ‘পোষ্য, খেলোয়াড় ও হিজড়া (তৃতীয় লিঙ্গ)’ কোটার শিক্ষার্থীদের ভর্তি ফি বাবদ ৬ হাজার ৫০০ টাকা সোনালী ব্যাংক পেমেন্ট সিস্টেমের মাধ্যমে জমা দিতে হবে।

আগামী ১৬ থেকে ২১ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত ফি জমা দিয়ে পে-স্লিপ সংগ্রহ করতে হবে। এরপর পে-স্লিপের মূল কপি ও সংশ্লিষ্ট কলেজের ফি জমা দেওয়ার মাধ্যমে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত