সেবার ব্রতে চাকরি প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নারী ও পুরুষ পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিনের শারীরিক সক্ষমতা পরীক্ষা গোপালগঞ্জে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে জেলা পুলিশ লাইন্স মাঠে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মো. হাবীবুল্লাহর তত্ত্বাবধানে পরীক্ষার কার্যক্রম পরিচালিত হয়।
প্রথম দিনের শারীরিক মাপজোক ও কাগজপত্র যাচাইয়ে উত্তীর্ণ প্রার্থীরা দ্বিতীয় দিনের পরীক্ষায় অংশ নেন। এদিন পুরুষ প্রার্থীদের ১৬০০ মিটার দৌড় এবং নারী প্রার্থীদের ১০০০ মিটার দৌড়ের পাশাপাশি লং জাম্প ও হাই জাম্প পরীক্ষা নেওয়া হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সম্পন্ন করা হচ্ছে।
পরীক্ষা শেষে উত্তীর্ণ প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন পুলিশ সুপার। তিনি আগামী ২৬ জুন সকাল ৮টায় অনুষ্ঠিতব্য পরবর্তী পরীক্ষায় নির্ধারিত সময়ের আগেই প্রয়োজনীয় পোশাকে উপস্থিত থাকার নির্দেশনা দেন।
নিয়োগ কার্যক্রমে নিয়োগ বোর্ডের সদস্য, পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি, জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ জানিয়েছে, মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে একটি দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর।

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬