শিক্ষা প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি, পরিবেশবান্ধব শিক্ষা সম্প্রসারণ এবং শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে কালীগঞ্জ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে ‘টেকসই ক্যাম্পাস উদ্যোগ’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং প্রাথমিক শিক্ষা বিভাগের সহযোগিতায় উপজেলার নাগরী ইউনিয়নের নগরভেলা এলাকার মেঘবাড়ি রিসোর্টে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১২৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংশগ্রহণ করেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তারের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমার সঞ্চালনায় কর্মশালায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শেখ তাহমিনা আওয়াল।
বক্তারা বলেন, একটি সমৃদ্ধ ও সম্ভাবনাময় জাতি গঠনে প্রাথমিক শিক্ষার বিকল্প নেই। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, আকর্ষণীয় পাঠদান, অভিভাবকদের সঙ্গে মতবিনিময়, হোম ভিজিট, নিয়মিত মূল্যায়ন এবং শিক্ষা-সহায়ক পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।
তারা আরও বলেন, বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, নিরাপদ পানির ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত টয়লেট, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা এবং শিশুদের শারীরিক ও মানসিক শাস্তিমুক্ত রাখার মাধ্যমে শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষক, কাব শিক্ষক, বিদ্যালয় এবং উপজেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলগুলোর মধ্যে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬