মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

আরও

মরিয়মের মরদেহ উদ্ধারের পর গ্রেপ্তার

গাজী নজরুল ও স্ত্রী রিমান্ডে, এমপির ৪ দিন

গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম। সংগৃহীত

আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের চার দিন এবং তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২১ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এ রিমান্ডের আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী আসামিদের রিমান্ডে নেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মাহবুবুর রহমানসহ কয়েকজন রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন।

এর আগে শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) শামসুজ্জোহা সরকার গাজী নজরুল ইসলাম ও মাকসুদা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন।

রোববার রাতে রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর বিল্ডিংয়ের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়মের মরদেহ উদ্ধার করে পুলিশ।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ওই সময় ফ্ল্যাটে থাকা গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে থানায় নিয়ে যাওয়া হয়।

একই সময়ে নিহত মরিয়মের বাবাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পরে তিনি মামলা করলে ওই মামলায় গাজী নজরুল ইসলাম ও মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখানো হয়।

মামলার অভিযোগ ও মরিয়মের মৃত্যুর ঘটনার বিষয়ে তদন্ত চলছে। তদন্তের মাধ্যমে ঘটনার বিস্তারিত কারণ ও সংশ্লিষ্টতার বিষয়গুলো নিশ্চিত হবে।

#গাজী_নজরুল_ইসলাম #রিমান্ড #শেরেবাংলানগর

চেকপোস্ট

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

গাজী নজরুল ও স্ত্রী রিমান্ডে, এমপির ৪ দিন

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের চার দিন এবং তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২১ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এ রিমান্ডের আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী আসামিদের রিমান্ডে নেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মাহবুবুর রহমানসহ কয়েকজন রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন।

এর আগে শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) শামসুজ্জোহা সরকার গাজী নজরুল ইসলাম ও মাকসুদা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন।

রোববার রাতে রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর বিল্ডিংয়ের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়মের মরদেহ উদ্ধার করে পুলিশ।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ওই সময় ফ্ল্যাটে থাকা গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে থানায় নিয়ে যাওয়া হয়।

একই সময়ে নিহত মরিয়মের বাবাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পরে তিনি মামলা করলে ওই মামলায় গাজী নজরুল ইসলাম ও মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখানো হয়।

মামলার অভিযোগ ও মরিয়মের মৃত্যুর ঘটনার বিষয়ে তদন্ত চলছে। তদন্তের মাধ্যমে ঘটনার বিস্তারিত কারণ ও সংশ্লিষ্টতার বিষয়গুলো নিশ্চিত হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত