বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

এসআরবি ও ডিবির পৃথক অভিযানে গ্রেপ্তার

খুলনায় নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমল হত্যা মামলায় গ্রেফতার ৩

ছবি : চেকপোস্ট

খুলনার চাঞ্চল্যকর নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হোসেন হত্যা মামলার ৩ আসামিকে গ্রেফতার করেছে এসআরবি ও মহানগর গোয়েন্দা পুলিশ। আজ মঙ্গললবার ২২ সেপ্টেম্বর পৃথক অভিযানে খুলনা, পিরোজপুর ও বরিশাল থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন- সিরাজগঞ্জ সদর থানার গুনেরগাতি এলাকার মনোয়ার হোসেনের ছেলে মোঃ হাসনাত হাবিব রিফাত(৩০), হরিনটানা থানার খানজাহান নগর এলাকার লাল মিয়ার ছেলে তারেক হাসান ওরফে রুবেল (৩৫) এবং অভয়নগর উপজেলার ধুলগ্রাম সিদ্দিপাশা গ্রামের শিবপদ সরকারের ছেলে প্রতাপ সরকার। জানাযায়, শিক্ষার্থী আজমুল হত্যা মামলার অন্যতম অভিযুক্ত মো: মোঃ হাসনাত হাবিব রিফাত (৩০)কে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন ( এসআরবি) -৬ ও এসআরবি-৮ এর যৌথ আভিযানিক দল। 

মঙ্গলবার ২২ সেপ্টেম্বর রাত আড়াইটায় পিরোজপুর জেলার নেছারাবাদ থানাধীন কুড়িয়ানা আদাবাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসআরবি গোপন সংবাদের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের খাজা হল গেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে রুবেলকে আটক করা হয়। পরে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হরিনটানা থানায় হস্তান্তর করা হয়। 

অপরদিকে মহানগর গোয়েন্দা পুলিশের উপ- পুলিশ কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় আসামি প্রতাপ সরকারের অবস্থান নিশ্চিত করে ডিবি পুলিশের একটি দল। পরে মঙ্গলবার বিকালে পৌনে ৫ টার দিকে বরিশাল জেলার উজিরপুর উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ঘটনার সুনির্দিষ্ট তদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য প্রতাপকে নিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা হয়েছে ডিবি পুলিশের দলটি।

#খুলনারখবর #গ্রেপ্তার৩ #আজমুলহত্যা

চেকপোস্ট

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

খুলনায় নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমল হত্যা মামলায় গ্রেফতার ৩

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

খুলনার চাঞ্চল্যকর নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হোসেন হত্যা মামলার ৩ আসামিকে গ্রেফতার করেছে এসআরবি ও মহানগর গোয়েন্দা পুলিশ। আজ মঙ্গললবার ২২ সেপ্টেম্বর পৃথক অভিযানে খুলনা, পিরোজপুর ও বরিশাল থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন- সিরাজগঞ্জ সদর থানার গুনেরগাতি এলাকার মনোয়ার হোসেনের ছেলে মোঃ হাসনাত হাবিব রিফাত(৩০), হরিনটানা থানার খানজাহান নগর এলাকার লাল মিয়ার ছেলে তারেক হাসান ওরফে রুবেল (৩৫) এবং অভয়নগর উপজেলার ধুলগ্রাম সিদ্দিপাশা গ্রামের শিবপদ সরকারের ছেলে প্রতাপ সরকার। জানাযায়, শিক্ষার্থী আজমুল হত্যা মামলার অন্যতম অভিযুক্ত মো: মোঃ হাসনাত হাবিব রিফাত (৩০)কে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন ( এসআরবি) -৬ ও এসআরবি-৮ এর যৌথ আভিযানিক দল। 

মঙ্গলবার ২২ সেপ্টেম্বর রাত আড়াইটায় পিরোজপুর জেলার নেছারাবাদ থানাধীন কুড়িয়ানা আদাবাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসআরবি গোপন সংবাদের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের খাজা হল গেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে রুবেলকে আটক করা হয়। পরে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হরিনটানা থানায় হস্তান্তর করা হয়। 

অপরদিকে মহানগর গোয়েন্দা পুলিশের উপ- পুলিশ কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় আসামি প্রতাপ সরকারের অবস্থান নিশ্চিত করে ডিবি পুলিশের একটি দল। পরে মঙ্গলবার বিকালে পৌনে ৫ টার দিকে বরিশাল জেলার উজিরপুর উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ঘটনার সুনির্দিষ্ট তদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য প্রতাপকে নিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা হয়েছে ডিবি পুলিশের দলটি।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত