বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

খোলাহাটিতে ভোরে নিজ বাড়িতে মৃত্যু

গাইবান্ধায় গুটি বসন্তে শিক্ষকের মৃত্যু, একই পরিবারের ৩ জন আক্রান্ত

ছবি: সংগৃহীত

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়ন এলাকায় পক্স বা গুটি বসন্ত-এ আক্রান্ত হয়ে ইতিশ চন্দ্র দাস নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে।

সোমবার ৪ মে ভোরে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। তিনি খোলাহাটি উচ্চ বিদ্যালয়-এর সহকারী শিক্ষক কৃষি হিসেবে কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার থেকে তিনি গুটি বসন্তে ভুগছিলেন এবং স্থানীয় এক কবিরাজের মাধ্যমে চিকিৎসা নিচ্ছিলেন। কয়েক দিন আগে শরীরে লক্ষণ দেখা দিলেও পরবর্তীতে কিছুটা সুস্থ হন।

তবে গত বুধবার ঢাকায় থাকা বড় ছেলে প্রিমল দাস বাড়িতে এলে তিনিও একই রোগে আক্রান্ত হন। পরিবারের ছোট ছেলে অর্মীত দাসও বর্তমানে আক্রান্ত রয়েছে।

এ বিষয়ে গাইবান্ধার সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই শিক্ষক গুটি বসন্তে আক্রান্ত হয়ে মারা গেছেন।

এ ঘটনায় এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

#স্বাস্থ্য_সতর্কতা #গুটি_বসন্ত #গাইবান্ধা

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

গাইবান্ধায় গুটি বসন্তে শিক্ষকের মৃত্যু, একই পরিবারের ৩ জন আক্রান্ত

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়ন এলাকায় পক্স বা গুটি বসন্ত-এ আক্রান্ত হয়ে ইতিশ চন্দ্র দাস নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে।

সোমবার ৪ মে ভোরে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। তিনি খোলাহাটি উচ্চ বিদ্যালয়-এর সহকারী শিক্ষক কৃষি হিসেবে কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার থেকে তিনি গুটি বসন্তে ভুগছিলেন এবং স্থানীয় এক কবিরাজের মাধ্যমে চিকিৎসা নিচ্ছিলেন। কয়েক দিন আগে শরীরে লক্ষণ দেখা দিলেও পরবর্তীতে কিছুটা সুস্থ হন।

তবে গত বুধবার ঢাকায় থাকা বড় ছেলে প্রিমল দাস বাড়িতে এলে তিনিও একই রোগে আক্রান্ত হন। পরিবারের ছোট ছেলে অর্মীত দাসও বর্তমানে আক্রান্ত রয়েছে।

এ বিষয়ে গাইবান্ধার সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই শিক্ষক গুটি বসন্তে আক্রান্ত হয়ে মারা গেছেন।

এ ঘটনায় এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত