মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
চেকপোস্ট

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে ৬৬ পদে বড় নিয়োগ আবেদন শুরু

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ২ পদে (২০তম গ্রেডে) ৬৬ কর্মী নিয়োগে ৩ জুন এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন ১১ জুন সকাল ৯টা থেকে শুরু হয়ে চলবে ১০ জুলাই বিকেল ৪টা পর্যন্ত।আগ্রহী প্রার্থীরা আগামী ১০ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়পদের নাম: অফিস সহায়কপদসংখ্যা: ৬৪টিবেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)আবেদনের যোগ্যতা: মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।পদের নাম: নিরাপত্তাপ্রহরীপদসংখ্যা: ২টিবেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)আবেদনের যোগ্যতা: মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী)প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।কর্মস্থল: গাইবান্ধাপ্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১১ জুন ২০২৬ তারিখে)আবেদন ফি: টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।আবেদন যেভাবে: আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ও ফরম পূরণ করতে এখানে ক্লিক করুন।

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে ৬৬ পদে বড় নিয়োগ আবেদন শুরু