মঙ্গলবার, ২৬ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

হাতপাখা দিয়ে রাত কাটছে রোগীদের

গরমে নাজেহাল টুঙ্গিপাড়া হাসপাতাল, নেই পর্যাপ্ত ফ্যান-লাইট

টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নষ্ট ফ্যান, অন্ধকার ওয়ার্ডে মানবেতর অবস্থা রোগীদের। ছবি : চেকপোস্ট

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে চরম ভোগান্তিতে পড়ছেন রোগী ও তাদের স্বজনরা। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও বাথরুমে পর্যাপ্ত ফ্যান ও লাইট না থাকায় তীব্র গরমে দুর্বিষহ সময় পার করছেন তারা।

রোগীদের অভিযোগ, অনেক ওয়ার্ডে ফ্যান দীর্ঘদিন ধরে নষ্ট থাকলেও তা মেরামতের কোনো উদ্যোগ নেই। আবার কিছু ওয়ার্ডে পর্যাপ্ত আলো না থাকায় রাতে বাড়ছে দুর্ভোগ। বিশেষ করে শিশু ও বয়স্ক রোগীরা সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন।

দূর-দূরান্ত থেকে আসা স্বজনরা জানান, চিকিৎসার আশায় হাসপাতালে এলেও পরিবেশের কারণে রোগীদের অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে। গরমে অতিষ্ঠ হয়ে অনেককে হাতপাখা দিয়ে রাত কাটাতে হচ্ছে।

এক রোগীর স্বজন বলেন, ফ্যান নেই, লাইট নেই রাতে রোগীদের খুব কষ্ট হয়। হাসপাতালে এসে মনে হচ্ছে দুর্ভোগ আরও বেড়ে গেছে।

স্থানীয়দের দাবি, দ্রুত হাসপাতালের অব্যবস্থাপনা দূর করে রোগীদের জন্য প্রয়োজনীয় ফ্যান, লাইট ও মৌলিক সেবার ব্যবস্থা নিশ্চিত করা হোক।

এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

#গোপালগঞ্জ_সংবাদ #টুঙ্গিপাড়া_হাসপাতাল #রোগীদের_দুর্ভোগ

চেকপোস্ট

মঙ্গলবার, ২৬ মে ২০২৬

গরমে নাজেহাল টুঙ্গিপাড়া হাসপাতাল, নেই পর্যাপ্ত ফ্যান-লাইট

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে চরম ভোগান্তিতে পড়ছেন রোগী ও তাদের স্বজনরা। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও বাথরুমে পর্যাপ্ত ফ্যান ও লাইট না থাকায় তীব্র গরমে দুর্বিষহ সময় পার করছেন তারা।

রোগীদের অভিযোগ, অনেক ওয়ার্ডে ফ্যান দীর্ঘদিন ধরে নষ্ট থাকলেও তা মেরামতের কোনো উদ্যোগ নেই। আবার কিছু ওয়ার্ডে পর্যাপ্ত আলো না থাকায় রাতে বাড়ছে দুর্ভোগ। বিশেষ করে শিশু ও বয়স্ক রোগীরা সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন।

দূর-দূরান্ত থেকে আসা স্বজনরা জানান, চিকিৎসার আশায় হাসপাতালে এলেও পরিবেশের কারণে রোগীদের অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে। গরমে অতিষ্ঠ হয়ে অনেককে হাতপাখা দিয়ে রাত কাটাতে হচ্ছে।

এক রোগীর স্বজন বলেন, ফ্যান নেই, লাইট নেই রাতে রোগীদের খুব কষ্ট হয়। হাসপাতালে এসে মনে হচ্ছে দুর্ভোগ আরও বেড়ে গেছে।

স্থানীয়দের দাবি, দ্রুত হাসপাতালের অব্যবস্থাপনা দূর করে রোগীদের জন্য প্রয়োজনীয় ফ্যান, লাইট ও মৌলিক সেবার ব্যবস্থা নিশ্চিত করা হোক।

এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত