বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

মীমাংসার নামে ডেকে নিয়ে হামলার অভিযোগ

গংগাচড়ায় হিন্দু পরিবারে হামলা অভিযোগ! ইউপি মেম্বারসহ মারধরের ঘটনা

ছবি: চেকপোস্ট

রংপুরের গংগাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নে পৈত্রিক সম্পত্তির রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে এক হিন্দু পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুড়িবিশ্বা মাটিয়ালপাড়া গ্রামের ভূপেন চন্দ্রের পৈত্রিক রাস্তায় HBB প্রকল্পের আওতায় পাকা রাস্তা নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। অভিযোগ অনুযায়ী, ২নং ওয়ার্ডের ইউপি মেম্বার তহিবুর রহমান (দুলু) জোরপূর্বক ওই রাস্তায় কাজ চালানোর চেষ্টা করলে ভূপেন চন্দ্র এতে বাধা দেন।

ভূপেন চন্দ্রের ছেলে রতন জানান, দীর্ঘদিন ধরে তাদের পরিবারের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছিল রাস্তাটি ব্যবহারের বিষয়ে। পরে রাস্তার কাজ বন্ধ করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর আবেদন করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তা কাজটি বন্ধ করে দেন।

এরপর অভিযোগ রয়েছে, বিষয়টি মীমাংসার কথা বলে ভূপেন চন্দ্র ও তার পরিবারকে ডেকে নিয়ে মারধর করা হয়। এতে ভূপেন চন্দ্রসহ একাধিক সদস্য আহত হন এবং বর্তমানে তারা গংগাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে। আহত পরিবারের সদস্যরা ন্যায়বিচার দাবি করেছেন। অন্যদিকে অভিযুক্ত ইউপি মেম্বারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছেন।

#গংগাচড়া #কোলকোন্দ_ইউনিয়ন #স্থানীয়_সংঘর্ষ

চেকপোস্ট

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

গংগাচড়ায় হিন্দু পরিবারে হামলা অভিযোগ! ইউপি মেম্বারসহ মারধরের ঘটনা

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

রংপুরের গংগাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নে পৈত্রিক সম্পত্তির রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে এক হিন্দু পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুড়িবিশ্বা মাটিয়ালপাড়া গ্রামের ভূপেন চন্দ্রের পৈত্রিক রাস্তায় HBB প্রকল্পের আওতায় পাকা রাস্তা নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। অভিযোগ অনুযায়ী, ২নং ওয়ার্ডের ইউপি মেম্বার তহিবুর রহমান (দুলু) জোরপূর্বক ওই রাস্তায় কাজ চালানোর চেষ্টা করলে ভূপেন চন্দ্র এতে বাধা দেন।

ভূপেন চন্দ্রের ছেলে রতন জানান, দীর্ঘদিন ধরে তাদের পরিবারের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছিল রাস্তাটি ব্যবহারের বিষয়ে। পরে রাস্তার কাজ বন্ধ করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর আবেদন করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তা কাজটি বন্ধ করে দেন।

এরপর অভিযোগ রয়েছে, বিষয়টি মীমাংসার কথা বলে ভূপেন চন্দ্র ও তার পরিবারকে ডেকে নিয়ে মারধর করা হয়। এতে ভূপেন চন্দ্রসহ একাধিক সদস্য আহত হন এবং বর্তমানে তারা গংগাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে। আহত পরিবারের সদস্যরা ন্যায়বিচার দাবি করেছেন। অন্যদিকে অভিযুক্ত ইউপি মেম্বারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত