খুলনার দিঘলিয়ায় জামায়াতের ওয়ার্ড সভাপতির ঘরে বোমা বিস্ফোরন, আহত ১
খুলনার দিঘলিয়ায় ঘরের মধ্যে বোমা বিস্ফোরনে জামায়াত নেতা এস এম মনিরুল ইসলাম (৬৩) আহত হয়েছেন। আজ মঙ্গলবার ৩ নভেম্বর ভোর ৬ টার দিকে উপজেলার সেনহাটি কলের পুকুরের পশ্চিম পাশে ঔই জামায়াত নেতার বাড়িতে এ ঘটনা ঘটে। বিকট শব্দে বিস্ফোরিত হওয়ায় এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। বোমা বিস্ফোরনে তিনি নিজেই আহত হয়েছেন। পুলিশ সুত্রে জানাগেছে, উপজেলার সেনহাটি কলের পুকুরের পশ্চিম পাশে মঙ্গলবার ভোর পৌনে ৬ টার দিকে ৭ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি এস এম মনিরুল ইসলাম (৬৩) ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে ঘরে ফেরার সময় নিজ বসত ঘরের দরজার সামনে পলিথিনের প্যাকেটে মুড়ি দেখতে পেয়ে ঘরে নিয়ে যায়। মুড়ির প্যাকেট ঘরের ভিতর ফ্লোরে রাখার সাথে সাথে বোমা বিস্ফোরনের ঘটনা ঘটে। এতে জামায়াত নেতা মনিরুলের শরীরের বিভিন্ন অংশে ঝলসে যায়। ঘরে থাকা আসবাবপত্র আগুন ধরে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে এনে জামায়াত নেতাকে উদ্ধার করে চিকিৎসার জন্য দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ ওসি অরুপ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি উর্ধবতন কতৃপক্ষকে অবহিত করা হয়েছে। নেপথ্যের কারন খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। দুর্বৃত্তরা এলাকা আতংক সৃষ্টি করার জন্য বোমা রেখে বিস্ফোরন ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে তিনি জানান।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬