বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

পাট খাত সংকটে পড়েছে, দ্রুত সমাধান দাবি শ্রমিকদের

খুলনায় সড়ক অবরোধ করে পাট শ্রমিকদের বিক্ষোভ, উত্তেজনা চরমে

ছবি : চেকপোস্ট

খুলনায় কাঁচা পাট রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পাট শ্রমিকরা।

আজ (১৯ মে) সকালে দৌলতপুর রেলিগেট মোড় এলাকায় দৌলতপুর জুট প্রেস অ্যান্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়নের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। পরে শ্রমিকরা মিছিল নিয়ে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজেএ) ভবনের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন।

এ সময় উত্তেজিত শ্রমিকদের একটি অংশ ভবনের বাইরে ইট-পাটকেল নিক্ষেপ ও জানালার কাচ ভাঙচুর করে বলে জানা গেছে। পরে পুলিশ ও শ্রমিক নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

শ্রমিক নেতারা অভিযোগ করেন, কাঁচা পাট রপ্তানির ওপর নিষেধাজ্ঞার কারণে দীর্ঘদিন ধরে পাটখাত সংকটে পড়েছে এবং বহু শ্রমিক কর্মহীন অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। তারা দ্রুত নিষেধাজ্ঞা প্রত্যাহার ও বকেয়া বেতন পরিশোধের দাবি জানান।

একই সময়ে বিজেএ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা জানান, শর্ত আরোপের মাধ্যমে কাঁচা পাট রপ্তানি কার্যত বন্ধ হয়ে গেছে, যা পাটশিল্পকে চরম সংকটে ফেলছে।

বিজেএ চেয়ারম্যান খন্দকার আলমগীর কবির বলেন, দ্রুত সিদ্ধান্ত না এলে শ্রমিক সংকট আরও বাড়বে এবং দেশের ঐতিহ্যবাহী পাটশিল্প হুমকির মুখে পড়বে।

#খুলনা #শ্রমিক_আন্দোলন #পাট_শ্রমিক

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

খুলনায় সড়ক অবরোধ করে পাট শ্রমিকদের বিক্ষোভ, উত্তেজনা চরমে

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

খুলনায় কাঁচা পাট রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পাট শ্রমিকরা।

আজ (১৯ মে) সকালে দৌলতপুর রেলিগেট মোড় এলাকায় দৌলতপুর জুট প্রেস অ্যান্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়নের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। পরে শ্রমিকরা মিছিল নিয়ে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজেএ) ভবনের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন।

এ সময় উত্তেজিত শ্রমিকদের একটি অংশ ভবনের বাইরে ইট-পাটকেল নিক্ষেপ ও জানালার কাচ ভাঙচুর করে বলে জানা গেছে। পরে পুলিশ ও শ্রমিক নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

শ্রমিক নেতারা অভিযোগ করেন, কাঁচা পাট রপ্তানির ওপর নিষেধাজ্ঞার কারণে দীর্ঘদিন ধরে পাটখাত সংকটে পড়েছে এবং বহু শ্রমিক কর্মহীন অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। তারা দ্রুত নিষেধাজ্ঞা প্রত্যাহার ও বকেয়া বেতন পরিশোধের দাবি জানান।

একই সময়ে বিজেএ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা জানান, শর্ত আরোপের মাধ্যমে কাঁচা পাট রপ্তানি কার্যত বন্ধ হয়ে গেছে, যা পাটশিল্পকে চরম সংকটে ফেলছে।

বিজেএ চেয়ারম্যান খন্দকার আলমগীর কবির বলেন, দ্রুত সিদ্ধান্ত না এলে শ্রমিক সংকট আরও বাড়বে এবং দেশের ঐতিহ্যবাহী পাটশিল্প হুমকির মুখে পড়বে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত