মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

নগরজুড়ে ১৪০টি কোরবানির স্থান নির্ধারণ কেসিসির

খুলনায় সপ্তাহব্যাপী কোরবানীর পশুর হাট উদ্ধোধন

ছবি : চেকপোস্ট

খুলনায় সপ্তাহব্যাপী কোরবানীর পশুর হাট উদ্ধোধন করা হয়েছে। আজ ২১ মে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু জোড়াগেট বাজার চত্বরে সপ্তাহব্যাপী কোরবানীর পশুর হাট উদ্ধোধন করেন।  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আসন্ন কোরবানীতে নগরবাসীর সুবিধার্থে নগরীর একশত ৪০ টি স্থানে পশু কোরবানীর স্থান নির্ধারন করা হয়েছে। এই প্রথম নগরবাসীর জন্য প্রতিটি বাড়িতে কোরবানির পশুর বর্জ্য সংরক্ষণের জন্য আটটি করে বস্তা প্রদান করা হবে। পরবর্তীতে কেসিসির পরিচ্ছন্নতা কর্মীরা বস্তাগুলো নিয়ে আসবেন। ড্রেনে কোন বর্জ্য ও রক্ত ফেলবেন না। স্বাস্থ্যসম্মত পরিবেশ রক্ষা করা সকলের দায়িত্ব। তিনি আরো বলেন, খুলনা শহরে বর্জ্য ব্যবস্থা অপসারণ আমাদের বড় চ্যালেঞ্জ,এ চ্যালেঞ্জ মাথায় রেখে দুপুর থেকে রাত ১০ টার মধ্যে শেষ করার চেষ্টা করবো। নগরবাসীর প্রতি আহবান থাকবে বস্তার মধ্যে বর্জ্য রাখবেন। এটি আমাদের বর্জ্য ব্যবস্থাপনার অংশ। নগরবাসীকে একটি সুন্দর শহর উপহার দিতে চাই। এক্ষেত্রে নগরবাসী পাশে থেকে সহযোগিতা করবেন। অনুষ্ঠানে খুলনা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ ও অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বক্তব্য রাখেন।

#খুলনা #কোরবানির_হাট #নগর_পরিচ্ছন্নতা

চেকপোস্ট

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

খুলনায় সপ্তাহব্যাপী কোরবানীর পশুর হাট উদ্ধোধন

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

খুলনায় সপ্তাহব্যাপী কোরবানীর পশুর হাট উদ্ধোধন করা হয়েছে। আজ ২১ মে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু জোড়াগেট বাজার চত্বরে সপ্তাহব্যাপী কোরবানীর পশুর হাট উদ্ধোধন করেন।  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আসন্ন কোরবানীতে নগরবাসীর সুবিধার্থে নগরীর একশত ৪০ টি স্থানে পশু কোরবানীর স্থান নির্ধারন করা হয়েছে। এই প্রথম নগরবাসীর জন্য প্রতিটি বাড়িতে কোরবানির পশুর বর্জ্য সংরক্ষণের জন্য আটটি করে বস্তা প্রদান করা হবে। পরবর্তীতে কেসিসির পরিচ্ছন্নতা কর্মীরা বস্তাগুলো নিয়ে আসবেন। ড্রেনে কোন বর্জ্য ও রক্ত ফেলবেন না। স্বাস্থ্যসম্মত পরিবেশ রক্ষা করা সকলের দায়িত্ব। তিনি আরো বলেন, খুলনা শহরে বর্জ্য ব্যবস্থা অপসারণ আমাদের বড় চ্যালেঞ্জ,এ চ্যালেঞ্জ মাথায় রেখে দুপুর থেকে রাত ১০ টার মধ্যে শেষ করার চেষ্টা করবো। নগরবাসীর প্রতি আহবান থাকবে বস্তার মধ্যে বর্জ্য রাখবেন। এটি আমাদের বর্জ্য ব্যবস্থাপনার অংশ। নগরবাসীকে একটি সুন্দর শহর উপহার দিতে চাই। এক্ষেত্রে নগরবাসী পাশে থেকে সহযোগিতা করবেন। অনুষ্ঠানে খুলনা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ ও অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বক্তব্য রাখেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত