খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন পশ্চিম বানিয়াখামার তিন মাথার মোড় এলাকায় দুর্বৃত্তদের গুলিতে একজন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
রোববার (১৭ মে) বিকাল আনুমানিক ৫টা ১৫ মিনিটে মেহেদী আয়রন স্টোরের সামনে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ব্যক্তির নাম ডাবলু (৫০), পিতা মৃত ইদ্রিস আলী।
প্রত্যক্ষদর্শী ও আহত ব্যক্তি জানান, তিনটি মোটরসাইকেলে আসা ৬–৮ জন অজ্ঞাত দুর্বৃত্ত পূর্ব শত্রুতার জের ধরে তাকে লক্ষ্য করে পরপর চার রাউন্ড গুলি ছোড়ে। গুলিগুলো লক্ষ্যভ্রষ্ট হয়ে তার বাম হাতের কনুইয়ে লাগে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কী কারণে হামলা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

রোববার, ০৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬