মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

অফিস দখলকে কেন্দ্র করে দুই পক্ষের উত্তেজনা

খুলনায় ঠিকাদার সমিতি দখল ঘিরে সংঘর্ষ, গুলিবিদ্ধ ঠিকাদার হারুন

ছবি : চেকপোস্ট

খুলনায় খাদ্য পরিবহন (সড়ক পথ) ঠিকাদার সমিতির অফিস দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শেখ হারুনর রশিদ (৬২) নামে এক ঠিকাদার গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (১৯ মে) দুপুর ১টার দিকে নগরীর খানজাহান আলী রোডের শান্তিধাম মোড় এলাকায় আল হেরা জামে মসজিদের তৃতীয় তলার অফিসে এ ঘটনা ঘটে।

আহত হারুনর রশিদ খালিশপুর থানার নয়াবাটি এলাকার বাসিন্দা শেখ আব্দুর রউফের ছেলে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সমিতির এডহক কমিটির নেতারা জানান, ২০২৫ সালের ৫ আগস্টের পর থেকে তারা দায়িত্ব পালন করছেন। তবে আগের কমিটির সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা চলমান রয়েছে। অভিযোগ করা হয়, মঙ্গলবার দুপুরে পূর্বের কমিটির কয়েকজন সদস্য অফিসে এসে জোরপূর্বক দখলের চেষ্টা ও বিশৃঙ্খলা সৃষ্টি করেন।

খাদ্য পরিবহন সড়ক পথ ঠিকাদার সমিতির সদস্য তকিবুর রহমান দাবি করেন, সাবেক কমিটির সহ-সভাপতি হারুন, রেজা ও তার ছেলে কয়েকজন অপরিচিত ব্যক্তিকে নিয়ে অফিসে প্রবেশ করেন। একপর্যায়ে পাইপগান বের করে গুলি করতে গেলে ধস্তাধস্তির সময় সেই গুলিতেই হারুন নিজেই আহত হন।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত কোনো বক্তব্য দেয়নি আইনশৃঙ্খলা বাহিনী।

#খুলনা #গুলিবিদ্ধ #ঠিকাদার_সমিতি

চেকপোস্ট

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

খুলনায় ঠিকাদার সমিতি দখল ঘিরে সংঘর্ষ, গুলিবিদ্ধ ঠিকাদার হারুন

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

খুলনায় খাদ্য পরিবহন (সড়ক পথ) ঠিকাদার সমিতির অফিস দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শেখ হারুনর রশিদ (৬২) নামে এক ঠিকাদার গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (১৯ মে) দুপুর ১টার দিকে নগরীর খানজাহান আলী রোডের শান্তিধাম মোড় এলাকায় আল হেরা জামে মসজিদের তৃতীয় তলার অফিসে এ ঘটনা ঘটে।

আহত হারুনর রশিদ খালিশপুর থানার নয়াবাটি এলাকার বাসিন্দা শেখ আব্দুর রউফের ছেলে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সমিতির এডহক কমিটির নেতারা জানান, ২০২৫ সালের ৫ আগস্টের পর থেকে তারা দায়িত্ব পালন করছেন। তবে আগের কমিটির সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা চলমান রয়েছে। অভিযোগ করা হয়, মঙ্গলবার দুপুরে পূর্বের কমিটির কয়েকজন সদস্য অফিসে এসে জোরপূর্বক দখলের চেষ্টা ও বিশৃঙ্খলা সৃষ্টি করেন।

খাদ্য পরিবহন সড়ক পথ ঠিকাদার সমিতির সদস্য তকিবুর রহমান দাবি করেন, সাবেক কমিটির সহ-সভাপতি হারুন, রেজা ও তার ছেলে কয়েকজন অপরিচিত ব্যক্তিকে নিয়ে অফিসে প্রবেশ করেন। একপর্যায়ে পাইপগান বের করে গুলি করতে গেলে ধস্তাধস্তির সময় সেই গুলিতেই হারুন নিজেই আহত হন।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত কোনো বক্তব্য দেয়নি আইনশৃঙ্খলা বাহিনী।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত