মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

স্বাস্থ্য

বাজেটে স্বাস্থ্য খাতে বড় ঘোষণা

ক্যানসার-কিডনি রোগীদের জন্য বড় সুখবর

ক্যানসার-কিডনি রোগীদের জন্য বড় সুখবর
ছবি : সংগৃহীত

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ক্যানসার, কিডনি ও অন্যান্য দুরারোগ্য রোগে আক্রান্ত রোগীদের জন্য বড় ধরনের সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে। বর্তমানে যেসব রোগী এককালীন ৫০ হাজার টাকা চিকিৎসা সহায়তা পান, তা বাড়িয়ে এক লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, স্বাস্থ্যসেবাকে আরও শক্তিশালী করতে সরকারি হাসপাতালে শূন্যপদ পূরণে ৫ হাজার এমবিবিএস চিকিৎসক ও ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যার ৮০ শতাংশই নারী।

তিনি আরও বলেন, টিকা কার্যক্রমে ঘাটতির কারণে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছিল, যা মোকাবিলায় সরকার প্রথম ১০০ দিনের মধ্যেই প্রায় শতভাগ শিশুকে হাম-রুবেলা টিকা দিয়েছে।

এছাড়া নার্সিং ও মিডওয়াইফারি খাতে উচ্চশিক্ষার সুযোগ বাড়ানো হচ্ছে। নার্সিং বিষয়ে ব্যাচেলর ও মাস্টার্স পর্যায়ের শিক্ষা সম্প্রসারণের পরিকল্পনাও বাজেটে অন্তর্ভুক্ত রয়েছে।

প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ রাখা হয়েছে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা, যা চলতি বছরের তুলনায় প্রায় দ্বিগুণ এবং জিডিপির ১ শতাংশের বেশি।

#স্বাস্থ্যবাজেট২০২৬ #ক্যানসারসহায়তা #বাংলাদেশস্বাস্থ্যখাত

চেকপোস্ট

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ক্যানসার-কিডনি রোগীদের জন্য বড় সুখবর

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ক্যানসার, কিডনি ও অন্যান্য দুরারোগ্য রোগে আক্রান্ত রোগীদের জন্য বড় ধরনের সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে। বর্তমানে যেসব রোগী এককালীন ৫০ হাজার টাকা চিকিৎসা সহায়তা পান, তা বাড়িয়ে এক লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, স্বাস্থ্যসেবাকে আরও শক্তিশালী করতে সরকারি হাসপাতালে শূন্যপদ পূরণে ৫ হাজার এমবিবিএস চিকিৎসক ও ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যার ৮০ শতাংশই নারী।

তিনি আরও বলেন, টিকা কার্যক্রমে ঘাটতির কারণে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছিল, যা মোকাবিলায় সরকার প্রথম ১০০ দিনের মধ্যেই প্রায় শতভাগ শিশুকে হাম-রুবেলা টিকা দিয়েছে।

এছাড়া নার্সিং ও মিডওয়াইফারি খাতে উচ্চশিক্ষার সুযোগ বাড়ানো হচ্ছে। নার্সিং বিষয়ে ব্যাচেলর ও মাস্টার্স পর্যায়ের শিক্ষা সম্প্রসারণের পরিকল্পনাও বাজেটে অন্তর্ভুক্ত রয়েছে।

প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ রাখা হয়েছে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা, যা চলতি বছরের তুলনায় প্রায় দ্বিগুণ এবং জিডিপির ১ শতাংশের বেশি।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত