শনিবার, ০৯ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

রাজনীতি

নেতাকর্মীদের ভিড় ও স্লোগান

কেআইবিতে বিএনপির মতবিনিময় সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে (কেআইবি) প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৯ মে) সকাল ১০টা ৪৫ মিনিটে কেআইবি মিলনায়তনে পৌঁছান তিনি। এ সময় দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।

দলীয় সূত্র জানায়, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে আয়োজিত এ সভায় চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম, আগামী দিনের রাজনৈতিক কৌশল এবং সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সভাস্থলে সকাল থেকেই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য।

সভায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন বলে জানা গেছে। পাশাপাশি আগামী দিনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হতে পারে বলেও দলীয় সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে।

#বিএনপি #তারেকরহমান #রাজনৈতিকসভা

চেকপোস্ট

শনিবার, ০৯ মে ২০২৬

কেআইবিতে বিএনপির মতবিনিময় সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে (কেআইবি) প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৯ মে) সকাল ১০টা ৪৫ মিনিটে কেআইবি মিলনায়তনে পৌঁছান তিনি। এ সময় দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।

দলীয় সূত্র জানায়, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে আয়োজিত এ সভায় চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম, আগামী দিনের রাজনৈতিক কৌশল এবং সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সভাস্থলে সকাল থেকেই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য।

সভায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন বলে জানা গেছে। পাশাপাশি আগামী দিনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হতে পারে বলেও দলীয় সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত