বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

সাহসী উদ্ধার অভিযান

কুয়াকাটায় সাগরে ভেসে যাওয়া দুই কিশোরকে জীবিত উদ্ধার

ছবি: চেকপোস্ট

কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে সাগরের তীব্র স্রোতে গভীর সমুদ্রে ভেসে যাওয়া দুই অপ্রাপ্তবয়স্ক পর্যটককে জীবিত উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ।

মঙ্গলবার (৩ জুন) দুপুর আনুমানিক ১২টা ৫ মিনিটে কুয়াকাটা সৈকতের ‘ফিশ ফ্রাই’ পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া দুই কিশোর হলো স্বাধীন (১২) ও উজ্জ্বল (১৫)।

জানা যায়, গোসল করার সময় সাগরের প্রবল টানে তারা ধীরে ধীরে গভীর সমুদ্রের দিকে ভেসে যেতে থাকে। বিষয়টি দেখতে পেয়ে সৈকতে অবস্থানরত অন্যান্য পর্যটকরা দ্রুত জিরো পয়েন্টে দায়িত্ব পালনরত ট্যুরিস্ট পুলিশ সদস্যদের অবহিত করেন।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ট্যুরিস্ট পুলিশের একটি চৌকস দল দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। ঝুঁকি নিয়ে সমুদ্রে নেমে তারা দুই কিশোরকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত স্বাধীনের বাড়ি পটুয়াখালীর মহিপুর থানার পাঞ্জিপাড়া গ্রামে। তার পিতার নাম স্বপন। অপরদিকে উজ্জ্বলের বাড়ি বরগুনা সদর উপজেলার পদ্মা এলাকায়। তার পিতার নাম বিজয় সরকার।

ট্যুরিস্ট পুলিশ সূত্র জানায়, উদ্ধার হওয়া দুই পর্যটক বর্তমানে সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ রয়েছে। ট্যুরিস্ট পুলিশের তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপের কারণে সম্ভাব্য একটি বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

স্থানীয় পর্যটক ও দর্শনার্থীরা ট্যুরিস্ট পুলিশের এই মানবিক ও সাহসী ভূমিকার প্রশংসা করেছেন। তারা বলেন, দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা না করলে ঘটনাটি ভয়াবহ রূপ নিতে পারত।

#কুয়াকাটা #ট্যুরিস্ট_পুলিশ #সমুদ্র_উদ্ধার

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কুয়াকাটায় সাগরে ভেসে যাওয়া দুই কিশোরকে জীবিত উদ্ধার

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে সাগরের তীব্র স্রোতে গভীর সমুদ্রে ভেসে যাওয়া দুই অপ্রাপ্তবয়স্ক পর্যটককে জীবিত উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ।

মঙ্গলবার (৩ জুন) দুপুর আনুমানিক ১২টা ৫ মিনিটে কুয়াকাটা সৈকতের ‘ফিশ ফ্রাই’ পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া দুই কিশোর হলো স্বাধীন (১২) ও উজ্জ্বল (১৫)।

জানা যায়, গোসল করার সময় সাগরের প্রবল টানে তারা ধীরে ধীরে গভীর সমুদ্রের দিকে ভেসে যেতে থাকে। বিষয়টি দেখতে পেয়ে সৈকতে অবস্থানরত অন্যান্য পর্যটকরা দ্রুত জিরো পয়েন্টে দায়িত্ব পালনরত ট্যুরিস্ট পুলিশ সদস্যদের অবহিত করেন।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ট্যুরিস্ট পুলিশের একটি চৌকস দল দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। ঝুঁকি নিয়ে সমুদ্রে নেমে তারা দুই কিশোরকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত স্বাধীনের বাড়ি পটুয়াখালীর মহিপুর থানার পাঞ্জিপাড়া গ্রামে। তার পিতার নাম স্বপন। অপরদিকে উজ্জ্বলের বাড়ি বরগুনা সদর উপজেলার পদ্মা এলাকায়। তার পিতার নাম বিজয় সরকার।

ট্যুরিস্ট পুলিশ সূত্র জানায়, উদ্ধার হওয়া দুই পর্যটক বর্তমানে সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ রয়েছে। ট্যুরিস্ট পুলিশের তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপের কারণে সম্ভাব্য একটি বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

স্থানীয় পর্যটক ও দর্শনার্থীরা ট্যুরিস্ট পুলিশের এই মানবিক ও সাহসী ভূমিকার প্রশংসা করেছেন। তারা বলেন, দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা না করলে ঘটনাটি ভয়াবহ রূপ নিতে পারত।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত