বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

অভিযুক্ত শাহজালালকে গ্রেফতারে চলছে অভিযান

কুড়িগ্রামে ভাতিজার বিরুদ্ধে চাচিকে ধর্ষণের অভিযোগ, মামলা দায়ের

ছবি: শাহজালাল ওরফে মণ্ডল

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা এ ভাতিজার বিরুদ্ধে চাচিকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী (২৪) থানায় মামলা দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়, উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের চর লুছনি এলাকায় ২৫ এপ্রিল রাত দেড়টার দিকে শাহজালাল ওরফে মণ্ডল (২৭) জানালা দিয়ে ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগীর স্বামী বাইরে শ্রমিকের কাজ করতেন। সেই সুযোগে অভিযুক্ত দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব ও হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে।

ঘটনার পর এলাকাবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় জনপ্রতিনিধিরা বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও শেষ পর্যন্ত মামলা হয়।

ভুক্তভোগী নারী জানান, তাকে বিয়ের প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে একাধিকবার হয়রানি করা হয় এবং শেষ পর্যন্ত রাতে ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করা হয়।

নাগেশ্বরী থানার পুলিশ জানায়, মামলা রেকর্ড করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।

#কুড়িগ্রাম_সংবাদ #নাগেশ্বরী #ধর্ষণ_মামলা

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

কুড়িগ্রামে ভাতিজার বিরুদ্ধে চাচিকে ধর্ষণের অভিযোগ, মামলা দায়ের

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা এ ভাতিজার বিরুদ্ধে চাচিকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী (২৪) থানায় মামলা দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়, উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের চর লুছনি এলাকায় ২৫ এপ্রিল রাত দেড়টার দিকে শাহজালাল ওরফে মণ্ডল (২৭) জানালা দিয়ে ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগীর স্বামী বাইরে শ্রমিকের কাজ করতেন। সেই সুযোগে অভিযুক্ত দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব ও হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে।

ঘটনার পর এলাকাবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় জনপ্রতিনিধিরা বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও শেষ পর্যন্ত মামলা হয়।

ভুক্তভোগী নারী জানান, তাকে বিয়ের প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে একাধিকবার হয়রানি করা হয় এবং শেষ পর্যন্ত রাতে ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করা হয়।

নাগেশ্বরী থানার পুলিশ জানায়, মামলা রেকর্ড করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত