কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় দুধকুমার নদের ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় বৃষ্টি উপেক্ষা করে উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চর রহমানের কুটি এলাকায় নদীর তীরে স্থানীয়রা এ মানববন্ধন করেন।
মানববন্ধনে বেরুবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মোতালেব, সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সর্বস্তরের মানুষ অংশ নেন।
বক্তারা অভিযোগ করে বলেন, দুধকুমার নদ প্রতিবছর ভয়াবহ ভাঙনের মাধ্যমে বসতভিটা, স্থাপনা, বাগান ও ফসলি জমি বিলীন করে দিচ্ছে। এতে স্থানীয়রা প্রতিনিয়ত সর্বস্ব হারিয়ে দরিদ্র হয়ে পড়ছেন।
তারা আরও জানান, নদ ভাঙনের কারণে গত কয়েক বছরে পুরো এলাকার মানচিত্র পরিবর্তিত হয়েছে। কিছু এলাকায় জিও ব্যাগ ফেলা হলেও তা স্থায়ী সমাধান দিতে পারেনি।
স্থানীয়রা দ্রুত সময়ের মধ্যে দুধকুমার নদের ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের জোর দাবি জানান।

রোববার, ০৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬