বুধবার, ১০ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

খোলা জায়গা এড়িয়ে নিরাপদে থাকার নির্দেশনা

কুড়িগ্রামে তীব্র বজ্রপাতের সতর্কতা! ২ ঘণ্টার ঝুঁকিতে পুরো জেলা

প্রকাশিত আবহাওয়া পর্যবেক্ষণভিত্তিক এক সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়। ছবি : চেকপোস্ট

কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় তীব্র বজ্রপাতের আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে। সোমবার (৮ জুন) রাত ৯টা ৫৫ মিনিটে প্রকাশিত আবহাওয়া পর্যবেক্ষণভিত্তিক এক সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্ক বার্তায় বলা হয়েছে, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় ইতোমধ্যে বজ্রসহ বৃষ্টি শুরু হয়েছে। একই সঙ্গে আগামী ১ থেকে ২ ঘণ্টার মধ্যে জেলার প্রায় সব উপজেলায় বজ্রসহ বৃষ্টি ও তীব্র বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

এ অবস্থায় সাধারণ মানুষকে বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বজ্রপাতের সময় খোলা মাঠ, উঁচু স্থান, নদী-নালা, খাল-বিল ও জলাশয় থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রশাসন জানিয়েছে, সবাইকে নিরাপদ স্থানে অবস্থান করতে এবং ঘরের ভেতরে থেকে প্রয়োজনীয় সতর্কতা মেনে চলতে হবে।

আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী আপডেট জানানো হবে বলেও জানানো হয়েছে।

#কুড়িগ্রাম #আবহাওয়া_বার্তা #বজ্রপাত_সতর্কতা

চেকপোস্ট

বুধবার, ১০ জুন ২০২৬

কুড়িগ্রামে তীব্র বজ্রপাতের সতর্কতা! ২ ঘণ্টার ঝুঁকিতে পুরো জেলা

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় তীব্র বজ্রপাতের আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে। সোমবার (৮ জুন) রাত ৯টা ৫৫ মিনিটে প্রকাশিত আবহাওয়া পর্যবেক্ষণভিত্তিক এক সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্ক বার্তায় বলা হয়েছে, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় ইতোমধ্যে বজ্রসহ বৃষ্টি শুরু হয়েছে। একই সঙ্গে আগামী ১ থেকে ২ ঘণ্টার মধ্যে জেলার প্রায় সব উপজেলায় বজ্রসহ বৃষ্টি ও তীব্র বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

এ অবস্থায় সাধারণ মানুষকে বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বজ্রপাতের সময় খোলা মাঠ, উঁচু স্থান, নদী-নালা, খাল-বিল ও জলাশয় থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রশাসন জানিয়েছে, সবাইকে নিরাপদ স্থানে অবস্থান করতে এবং ঘরের ভেতরে থেকে প্রয়োজনীয় সতর্কতা মেনে চলতে হবে।

আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী আপডেট জানানো হবে বলেও জানানো হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত