আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম জেলা পুলিশের দক্ষতা, সক্ষমতা ও পেশাদারিত্ব বাড়াতে আয়োজিত দুই দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম।
দুই দিনব্যাপী প্রশিক্ষণে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের নিরাপত্তা পরিকল্পনা, দায়িত্ব ও কর্তব্য, আইনানুগভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ, ঝুঁকি ব্যবস্থাপনা এবং ভোটকেন্দ্রের নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
এ ছাড়া প্রার্থী ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখার বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়। জরুরি পরিস্থিতিতে করণীয় এবং দায়িত্ব পালনের সময় বডি অর্ন ক্যামেরার যথাযথ ব্যবহার নিয়েও পুলিশ সদস্যদের দিকনির্দেশনা দেওয়া হয়।
সমাপনী অনুষ্ঠানে পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে দায়িত্বপ্রাপ্ত প্রতিটি পুলিশ সদস্যকে নিরপেক্ষতা, পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সর্বোচ্চ দায়িত্ববোধের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
তিনি বলেন, জনগণের জানমাল ও নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। শান্তিপূর্ণ ও নিরাপদ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন তিনি।
অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিমতানুর রহমান, পিপিএম, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ রানা, আরআই পুলিশ লাইন্স মো. আবু জাফর ফকিরসহ প্রশিক্ষণ সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬