শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

শুক্রবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বাল্ব ও বিদ্যুতের লাইন। ছবি: এখন টিভি

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে রংপুরের বেশ কয়েকটি এলাকায় শুক্রবার (১৮ সেপ্টেম্বর) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো), বিক্রয় ও বিতরণ বিভাগ-২।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ কেভি টার্মিনাল ফিডারের আওতাধীন এলাকায় নিকটবর্তী গাছের শাখা-প্রশাখা কর্তনের কাজ করা হবে। এ কারণে শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না—

  • সাতগাড়া মিস্ত্রীপাড়া
  • পিটিসি
  • বাস টার্মিনাল
  • বড়বাড়ি রোড
  • দেওডোবা ডাঙ্গির পাড়
  • পাঠানপাড়া
  • প্রাইম মেডিকেল কলেজ
  • পীরজাবাদ
  • দরগার পাড়
  • সুলতান মোড়
  • নিশবেতগঞ্জ
  • নজিরের হাট

নেসকো জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।

সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ।

#রংপুর #বিদ্যুৎবন্ধ #নেসকো

চেকপোস্ট

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

শুক্রবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে রংপুরের বেশ কয়েকটি এলাকায় শুক্রবার (১৮ সেপ্টেম্বর) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো), বিক্রয় ও বিতরণ বিভাগ-২।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ কেভি টার্মিনাল ফিডারের আওতাধীন এলাকায় নিকটবর্তী গাছের শাখা-প্রশাখা কর্তনের কাজ করা হবে। এ কারণে শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না—

  • সাতগাড়া মিস্ত্রীপাড়া
  • পিটিসি
  • বাস টার্মিনাল
  • বড়বাড়ি রোড
  • দেওডোবা ডাঙ্গির পাড়
  • পাঠানপাড়া
  • প্রাইম মেডিকেল কলেজ
  • পীরজাবাদ
  • দরগার পাড়
  • সুলতান মোড়
  • নিশবেতগঞ্জ
  • নজিরের হাট

নেসকো জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।

সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত