কুড়িগ্রামে তীব্র বজ্রপাতের সতর্কতা! ২ ঘণ্টার ঝুঁকিতে পুরো জেলা
কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় তীব্র বজ্রপাতের আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে। সোমবার (৮ জুন) রাত ৯টা ৫৫ মিনিটে প্রকাশিত আবহাওয়া পর্যবেক্ষণভিত্তিক এক সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়।সতর্ক বার্তায় বলা হয়েছে, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় ইতোমধ্যে বজ্রসহ বৃষ্টি শুরু হয়েছে। একই সঙ্গে আগামী ১ থেকে ২ ঘণ্টার মধ্যে জেলার প্রায় সব উপজেলায় বজ্রসহ বৃষ্টি ও তীব্র বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।এ অবস্থায় সাধারণ মানুষকে বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বজ্রপাতের সময় খোলা মাঠ, উঁচু স্থান, নদী-নালা, খাল-বিল ও জলাশয় থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।প্রশাসন জানিয়েছে, সবাইকে নিরাপদ স্থানে অবস্থান করতে এবং ঘরের ভেতরে থেকে প্রয়োজনীয় সতর্কতা মেনে চলতে হবে।
আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী আপডেট জানানো হবে বলেও জানানো হয়েছে।